বগুড়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২১:০৩

বগুড়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আজ (সোমবার) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ২০১৯-২০ মৌসুমের লিগ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। উদ্বোধনী খেলায় সূত্রাপুর স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে হারিয়েছে আগমণী ক্রীড়া চক্রকে।

টস হেরে ব্যাটিংয়ে নামা আগমণী ক্রীড়া চক্র ৩৩.২ ওভারে অলআউট হয় মাত্র ৮৩ রানে। শাফি ১৫, শিপন ১৫, ওয়াজকুরনি ১০ ও শ্রাবণ করেন ১০ রান। সূত্রাপুর স্পোর্টিং ক্লাবের ফিরোজ ৩টি ও সাগর নেন ২ উইকেট।

সহজ লক্ষ্যে পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি সূত্রাপুর স্পোর্টিং ক্লাবকে। ১৩.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন শুভ। আর নূর-ইসলামের ব্যাট থেকে আসে ৩১ রান। আগমণীর বোলার আরিফ ও রবিউল পান একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন সূত্রাপুরের ফিরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি নুরুল আলম টুটুল, কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক, জামিলুর রহমান জামিল, মাহফুজুল ইসলাম, আল রাজী জুয়েল, আলাউদ্দিন, দিলুরুবা আমিনা আক্তার, জাকিয়া সুলতানা আলেয়া ও ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা আবু হায়াত হিরু।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি