ল্যাথামের সেঞ্চুরির পর বৃষ্টির বাধা

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ১২:২৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১২:২৭

ল্যাথামের সেঞ্চুরি উদযাপন হ্যামিল্টনের সেডন পার্কে শেষ বিকেলে হানা দিলো বৃষ্টি। তাতে নষ্ট পুরো এক সেশন। এর আগে টম ল্যাথামের অপরাজিত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দারুণ অবস্থানে নিউজিল্যান্ড।

৫৪.৩ ওভারে ৩ উইকেটে ১৭৩ রানে শুক্রবার খেলা শেষ করেছে কিউইরা। মাত্র ৩টি বল হওয়ার পর বিকেলের সেশন দখল করে নেয় বৃষ্টি। তখন ল্যাথাম অপরাজিত ছিলেন ১০১ রানে, হেনরি নিকোলস খেলছিলেন ৫ রানে।

ল্যাথাম ছাড়াও ইংল্যান্ডকে অস্বস্তিতে ফেলেছে বেন স্টোকসের হাঁটুর চোট। মাত্র ২ ওভার বল করে বাঁ হাঁটুতে ব্যথা পান তিনি। জানা গেছে, এই টেস্টে আর বল করতে পারবেন না তিনি। শুধু ব্যাটিংয়ে দেখা যাবে তাকে।

এদিন টস জিতে ইংল্যান্ড ফিল্ডিং নেয়। মাত্র ৩৯ রানে জিৎ রাভাল ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে শুরুটা দারুণ করেছিল সফরকারীরা। ৫ রানে স্টুয়ার্ট ব্রডের উইকেট হন রাভাল। উইলিয়ামসনকে ৪ রানে ফেরান ক্রিস ওকস।

এই ধাক্কা কিউইরা কাটিয়ে ওঠে ল্যাথাম ও রস টেলরের জুটিতে। তৃতীয় উইকেটে ১১৬ রান আসে তাদের ব্যাটে। টেলর ১০০ বলে ৮ চারে ৫৩ রান করে ওকসের দ্বিতীয় শিকার হন। এরপর ল্যাথাম ১৫৯ বলে ১৫ চারে ১১তম সেঞ্চুরি করেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের সৌজন্যে দিনটা শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি