পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কার শক্তিশালী টেস্ট দল

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ১৪:৫০আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৪:৫১

পাকিস্তানে যাচ্ছেন ম্যাথুজ-চান্ডিমালরা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজনের পর নিরাপত্তা ব্যবস্থায় হয়তো শ্রীলঙ্কার আস্থা অর্জন করেছে পাকিস্তান। সেটারই ইঙ্গিত পাওয়া গেলো লঙ্কানদের টেস্ট দল ঘোষণায়। দিমুথ করুণারত্নের নেতৃত্বে দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের মতো অভিজ্ঞদের রেখে দুই ম্যাচের দল নির্বাচন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

গত সেপ্টেম্বর-অক্টোবরের ওই সফর বয়কট করেন চান্ডিমাল, ম্যাথুজ, করুণারত্নে সহ ১০ তারকা ক্রিকেটার। এবার এই তিনজনই আছেন ১৬ জনের দলে। সীমিত ওভারের ওই দুটি সিরিজ খেলতে অসম্মতি জানানো কুশল পেরেরা, সুরাঙ্গা লাকমল, নিরোশান ডিকবেলার মতো তারকাদের নিয়ে আগামী ৮ ডিসেম্বর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে শক্তিশালী শ্রীলঙ্কা দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে গত আগস্টে দ্বিতীয় টেস্ট খেলা দলে একটি পরিবর্তন এসেছে। লেগস্পিনার আকিলা ধনঞ্জয়ার বদলে ঢুকেছেন ডানহাতি ফাস্ট বোলার কাসুন রাজিথা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এক বছর নিষিদ্ধ আকিলা।

আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে দুই দলের ম্যাচ দিয়ে এক দশকেরও বেশি সময় পর টেস্ট ফিরছে পাকিস্তানে। ২০০৯ সালের মার্চে লাহোর টেস্টের তৃতীয় দিন হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর আর কখনও পাঁচ দিনের ক্রিকেট হয়নি দেশটিতে। করাচিতে ১৯ ডিসেম্বর হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কুশর পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাকশান সান্দাকান।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম