এসএ গেমস ক্রিকেটকে স্মরণীয় করার লক্ষ্য মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ১৭:১৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৭:২৬

ভালো করার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেন মেয়েরা এক দশক পর এসএ গেমসে ফিরছে ক্রিকেট। ২০১০ সালে শেষবার ছেলেরা খেললেও এবারই প্রথম মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে প্রথমবার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা। এশিয়া কাপ চ্যাম্পিয়নরা সেরাটা খেলে সোনা জেতার লক্ষ্য নিয়ে শুক্রবার দেশ ছেড়েছে।

এসএ গেমসে ভালো করতে আশাবাদী পেসার জাহানারা আলম। দেশ ছাড়ার আগে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথমবার এসএ গেমসে খেলার সুযোগ হচ্ছে আমাদের। শুরুটা স্মরণীয় করে রাখতে চাই। আশা করি সোনা জিতেই দেশে ফিরতে পারবো। চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার জন্য।

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে মেয়েদের ক্রিকেট, টি-টোয়েন্টি ফরম্যাটে। ৭ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান ও মালদ্বীপের সঙ্গে। ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী ভারত, শ্রীলঙ্কা ও ভুটান।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে। পোখারায় তাদের শেষ গ্রুপ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ৫ ডিসেম্বর। গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলে জায়গা করে নেবে ৯ ডিসেম্বরের ফাইনালে।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম