অনেকদিন পর বল হাতে মাশরাফির অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৮:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৮:৪৯

নেটে বোলিং অনুশীলনে মাশরাফি গত বিশ্বকাপের পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। এর মধ্যে বাংলাদেশ অবশ্য মাত্র তিনটি ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কায়। জুলাইয়ে সেই সফরে যাননি মাশরাফি ‍মুর্তজা। বিপিএলকে সামনে রেখে মাসখানেক আগে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের সফল অধিনায়ক। তবে এতদিন বোলিং করেননি। অবশেষে শনিবার নেটে কয়েক ওভার বল করলেন তিনি।

১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে মাশরাফি খেলবেন ঢাকা প্লাটুনের জার্সিতে। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে উচ্ছ্বসিত। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘মাশরাফি তো আজ থেকে অনুশীলন শুরু করেনি, প্রায় এক মাস ধরে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছে, নিজেকে ফিট করতে পরিশ্রম করছে। সে অনেকটাই ওজন কমিয়েছে।’

অনুশীলনে মাশরাফির সঙ্গী ছিলেন তামিমও বিপিএলে মাশরাফি ভালো খেলবেন বলেই সালাউদ্দিনের বিশ্বাস, ‘মাশরাফি বিপিএলের সব ম্যাচ খেলবে। অনেকদিন পর বল হাতে নিলে সবারই ছন্দ পেতে সমস্যা হয়। মাশরাফিরও হয়তো হয়েছে। কয়েকদিন বল করলেই ঠিক হয়ে যাবে। মাশরাফির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো অভিজ্ঞতা। আমার দৃঢ় বিশ্বাস, এবারের বিপিএলে সে খুব ভালো খেলবে।’

ঢাকা প্লাটুনের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবালও অনেকদিন খেলার বাইরে। সালাউদ্দিন অবশ্য এ নিয়ে চিন্তিত নন, ‘মাশরাফি আর তামিম দীর্ঘদিন ক্রিকেট খেলছে। মাঝে কিছুদিন বিরতি দিলেও তাদের মানিয়ে নিতে খুব একটা সময় লাগার কথা নয়। আমি নিঃসন্দেহ, তাদের কাছ থেকে সেরা সার্ভিস পাওয়া যাবে। আশা করি, দুজনই ভালো খেলবে বিপিএলে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি