পেইন পাঁচ মিনিট বেশি সময় দেওয়ায় ওয়ার্নারের ‘বিশাল অর্জন’!

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ২২:১১আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২২:৩১

ডেভিড ওয়ার্নার প্রথম ট্রিপল সেঞ্চুরির পরও যেভাবে ছুটছিলেন ডেভিড ওয়ার্নার, তাতে হুমকির মুখে পড়েছিল ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনার ৩৩৫ রান করতেই টিম পেইন ইনিংস ঘোষণা করলেন। হাতে যথেষ্ট সময় আর উইকেট থাকলেও ক্যারিবিয়ান কিংবদন্তিকে পেছনে ফেলার সুযোগ কেন ওয়ার্নারকে নিতে দিলেন না, এজন্য সমালোচিত হচ্ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এনিয়ে ম্যাচ শেষে ব্যাখ্যা দিলেন ডন ব্র্যাডম্যান ও মার্ক টেলরকে পেছনে ফেলা বাঁহাতি ব্যাটসম্যান।

দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়ার্নার বলেছেন, লারার রেকর্ড ভাঙার লক্ষ্য তার ছিল না। আর আগে থেকেই ঠিক করা ছিল ইনিংস ঘোষণার সময়। পেইন ইনিংস ‘কাট অফ’ করতে চেয়েছিলেন বিকেল ৫টা ৪০ মিনিটে। তৃতীয় দিন বৃষ্টি হতে পারে, আবহাওয়ার এই পূর্বাভাসে শনিবার বোলারদের সময় দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, যেন কয়েকটি উইকেট পাওয়া যায়। তাতে তৃতীয় দিন বৃষ্টি হলে বোলাররা যথেষ্ট বিশ্রাম নিয়ে পরের দুই দিন বাকি উইকেটগুলো নিতে পারবেন।

ওয়ার্নার আরও জানান, কাট অফের সময় পার হয়ে যাওয়ার পরও ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙতে তাকে ৫ মিনিট বেশি সময় দেন পেইন। পূর্বনির্ধারিত সময়ে ৩৩৪ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। আর একটি রান নিতেই ব্র্যাডম্যান ও টেলরকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেরা টেস্ট ব্যাটসম্যানের আসনে বসেন ৩৩ বছর বয়সী ওপেনার। ১২৮তম ওভারের শেষ বলে তার ওই সিঙ্গেলের পরই ইনিংস ঘোষণা করেন পেইন, তখন ঘড়িতে বাজে ৫টা ৪৫ মিনিট।

লারার রেকর্ড ভাঙার চিন্তা মাথায় আনেননি বললেন ওয়ার্নার, ‘আমি এসব নিয়ে ভাবি না। কালকের (রবিবার) আবহাওয়া নিয়ে আমরা ভাবছিলাম, নিজেদের অনেক সময় দিতে চেয়েছিলাম।’ বিষয়টা আরও স্পষ্ট করলেন তিনি, ‘আমাদের পরিকল্পনা ছিল, আজ রাতে আমরা পর্যাপ্ত ওভার পেলে অন্তত কয়েকটি উইকেট পেতে পারি। আমরা ৬টি উইকেট পেয়ে গেলাম। কাল যদি বৃষ্টি হয়, বোলাররা যথেষ্ট বিশ্রাম পাবে। এরপর শেষ দুই দিন বাকি ১৪ উইকেট নেওয়ার চেষ্টা করবে তারা। মাঠে নেমে রেকর্ড করতে হবে বা অন্য কিছু, এমন ভাবনা আমাদের কারও মধ্যে ছিল না।’

ইনিংস ঘোষণা কখন হবে আগেই জানতেন ওয়ার্নার, ‘স্মিথকে সবার প্রথমে জিজ্ঞাসা করেছিলাম। চা বিরতির আগে আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘কখন আমরা ইনিংস ঘোষণা করবো’ এবং তারা বললো ‘৫টা ৪০ মিনিটে’। শেষ ওভারের আগেই সময় (৫টা ৪০ মিনিট) পার হয়ে গিয়েছিল। কিন্তু পেইন চাচ্ছিল, আমি যেন ৩৩৪ রান অতিক্রম করি।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম