জোড়া সেঞ্চুরিতে মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:২৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫

নিগার ও ফারজানা সেঞ্চুরি করেছেন এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ মালদ্বীপকে পাত্তাই দিলো না। বৃহস্পতিবার পোখারায় আগে ব্যাট করতে নেমে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা।
একই দিন কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ানকে খুঁজে পেয়েছে বাংলাদেশ। তাও একজন নয়, দুজন। নিগার সুলতানা ও ফারজানা হকের সেঞ্চুরিতে প্রথমবার দলীয় স্কোর দুইশ ছাড়িয়েছে তারা। ২ উইকেটে তাদের ২৫৫ রান টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোরের তালিকায় তিন নম্বরে। তাদের ওপরে কেবল উগান্ডা ও তাঞ্জানিয়া। গত অক্টোবরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ১৫২ রান ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। সুমাইয়া আব্দুলের কাছে প্রথম বলে রান আউট হন শামীমা সুলতানা (৫)। শেষ বলে শাম্মা আলী বোল্ড করেন সানজিদা ইসলামকে (৭)। এরপর নিগার ও ফারজানা চড়াও হন মালদ্বীপ বোলারদের ওপর। তাদের থামাতে পারেনি কেউ।

তৃতীয় উইকেটে ২৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নিগার ও ফারজানা। তৃতীয় উইকেটে তো বটেই, যে কোনও উইকেটে এটি বিশ্ব টি-টোয়েন্টির সর্বোচ্চ জুটি। ১৮তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারিতে প্রথম সেঞ্চুরি করেন নিগার, ৫৯ বল খেলে। শেষ ওভারের চতুর্থ বলে চার মেরে শতকের দেখা পান ফারজানাও। তিনি খেলেন ৫১ বল। এক ইনিংসে জোড়া সেঞ্চুরিয়ানের দেখা এর আগে পাওয়া গিয়েছিল একবারই, গত জুনে মালির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন উগান্ডার প্রসকোভিয়া আলোকা ও রিতা মুসামালি।

৬৫ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। মাত্র ৫৩ বল খেলে ১১০ রানে খেলছিলেন ফারজানা, তার ইনিংসে ছিল ২০টি বাউন্ডারি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি