বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর ‘আকাশ ডিটিএইচ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৭

আকাশ ডিটিএইচ-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি রবিবার বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগের দিন ঘোষিত হলো টুর্নামেন্টের টাইটেল স্পন্সরের নাম। এবারের বিপিএলের টাইটেল স্পন্সর ‘আকাশ ডিটিএইচ’।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু বিপিএল শুরু হতে আর দেরি নেই। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে আকাশ ডিটিএইচ।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকায় আকাশ ডিটিএইচ ও বেক্সিমকো কমিউনিকেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে জমকালো। বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ভারত থেকে আসছেন সঙ্গীতশিল্পী সনু নিগাম ও কৈলাশ খের। থাকবেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী জেমস আর মমতাজও।

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের