বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ নিয়ে ক্যাটরিনা-সালমানের অনুভূতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:২৭

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন সালমান ও ক্যাটরিনা (ছবি: বিসিবি) বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ক্যাটরিনা কাইফ ও সালমান খানের উপস্থিতি। আতশবাজির ঝলকানিতে জমকালো এই আয়োজনের শেষ দিকে তারা মঞ্চ মাতান। দর্শক গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ে, তাদের নাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। একা একা মঞ্চ কাঁপানোর পর শেষ দিকে তারা দ্বৈত পারফরম্যান্স করেন। বাংলাদেশে স্বল্প সময়ের জন্য এলেও ভালো লাগার কথা জানালেন বলিউডের এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়েও নিজেদের অনুভূতি ব্যক্ত করেন তারা।

মঞ্চের পারফরম্যান্সের পর শুরুতেই সালমান দর্শকদের উদ্দেশ্যে বললেন, ‘হ্যালো বাংলাদেশ, কেমন আছো। আমি তোমাদের ভালোবাসি।’ উদ্বোধনী অনুষ্ঠানে এত দর্শক দেখে অভিভূত তিনি, ‘খুব আর্শ্চয হচ্ছি, এখানেই যদি এত মানুষ থাকে, তাহলে ঘরে টিভির পর্দায় কতো মানুষ আমাদের দেখছে। ধ্রুপদী ভালোবাসা পেলাম তোমাদের থেকে।’প্রায়ই বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করে সালমান বলেছেন, ‘তোমরা যদি আমাকে দাওয়াত দিয়ে আনো, আমি অবশ্যই আবার আসবো।’

বাংলাদেশে আসার আগে সালমান তার বাবার কাছে এই দেশ, এর ইতিহাস শুনে এসেছেন। সেই হিসেবেই স্মরণ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, “এখানে আসার আগে আমি আমার বাবার সঙ্গে কথা বলেছিলাম। বাবা বলেছেন- ‘বাংলাদেশে যাচ্ছ, সেখানে গিয়ে একজন মানুষের কথা অবশ্যই স্মরণ করবে। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম।”

পারফরম্যান্সের আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট বক্সে গিয়েছিলেন ক্যাটরিনা ও সালমান। শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন তারা। স্বভাবসুলভ ভঙ্গিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছুটা দুষ্টমিও করলেন সালমান, ‘প্রধানমন্ত্রীর চোখ সুন্দর, আই লাভ ইউ।’ এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন শেখ হাসিনা। এরপর কণ্ঠে গম্ভীরতা এনে সালমান বলেন, ‘শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিপিএল হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশে এসে আমি গর্বিত। আই লাভ ইউ বাংলাদেশ।’

ক্যাটরিনা শুরুটা করলেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে। এরপর প্রধানমন্ত্রী সহ ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। বাংলাদেশে আসার বিশেষ অনুভূতির কথা জানালেন তিনি, ‘জয় বাংলাদেশ। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আমি আবারও বাংলাদেশে আসতে চাই।’

নিজেদের অনুভূতি প্রকাশের পর ক্যাটরিনা ও সালমান একসঙ্গে বলে উঠলেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। তাতে গ্যালারিতে ওঠে গর্জন। পুরো গ্যালারি তখন আনন্দে আত্মহারা। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় এই দুই তারকার বাংলা ভাষায় জাতির জনককে স্মরণ বাংলাদেশি দর্শকদের করে আপ্লুত।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের