রশিদকে সরিয়ে আফগানিস্তানের নেতৃত্বে আসগর

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৬

আসগর আফগান অনেক জল ঘোলা করে আবারও আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসগর আফগানের কাঁধে। রশিদ খানকে সরিয়ে তিন ফরম্যাটেই দেশটির নেতৃত্ব পালন করবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) উচ্চপর্যায়ের বৈঠক শেষে আজ (বুধবার) নিশ্চিত করা হয়েছে, দেশটির তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে আবারও নিয়োগ দেওয়া হয়েছে আসগরকে। রশিদ খানের জায়গায় নেতৃত্বে ফিরছেন তিনি।

২০১৯ বিশ্বকাপের আগে হঠাৎই আফগানিস্তানের নেতৃত্ব হারান আসগর। তাকে সরিয়ে ওয়ানডের অধিনায়ক করা হয় গুলবাদিন নাইবকে, যিনি ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন আফগানদের। একই সঙ্গে রহমত শাহকে টেস্ট ও রশিদ খানকে দেওয়া হয় টি-টোয়েন্টির অধিনায়কত্ব।

এসিবি’র অধিনায়ক বদলানোর সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি মোহাম্মদ নবী ও রশিদ খান প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন বোর্ডের। অবশ্য আফগান ক্রিকেট বোর্ড যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, সেটা প্রমাণ হয়ে যায় বিশ্বকাপেই। ইংল্যান্ড ও ওয়েলসের আসরে সব ম্যাচ হারের পর ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ‍গুলবাদিনকে। ৫০ ওভারের সঙ্গে টেস্ট যোগ করে তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয় রশিদকে।

এবার এই লেগ স্পিনারকে সরিয়ে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে আসগরকে। দেশটির সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন ১৮১ ম্যাচ, যার ১০৪টিতেই সামলেছেন অধিনায়কের দায়িত্ব। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
সর্বশেষ খবর
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
শ্যামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শ্যামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
উত্তর ইতালির দুর্গম পাহাড়ে নিরিবিলি আশ্রয়, জানালাজুড়ে উপত্যকার দৃশ্য
উত্তর ইতালির দুর্গম পাহাড়ে নিরিবিলি আশ্রয়, জানালাজুড়ে উপত্যকার দৃশ্য
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা