খুলনার টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৯:০৫

দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মুশফিক ও রুশো জয়রথ ছুটছে খুলনা টাইগার্সের। বঙ্গবন্ধু বিপিএলে তারা পেল টানা তৃতীয় জয়। আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে রাইলি রুশো ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিং তাণ্ডবে রংপুর রেঞ্জার্সকে হারিয়েছে ৮ উইকেটে।

কোনও বেগ হতে হয়নি খুলনাকে। চমৎকার বোলিংয়ের পর দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমরা। শফিউল ইসলাম (৩/২১), মোহাম্মদ আমির (২/২৪) ও শহীদুল ইসলামের (২/৩২) তোপের মুখে ২০ ওভারে রংপুর করে ৯ উইকেটে ১৩৭ রান। রুশোর অপরাজিত হাফসেঞ্চুরিতে ১২.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

অধিনায়ক মুশফিকের টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন খুলনার পেসাররা। শুরুতেই রংপুর ওপেনার মোহাম্মদ শাহজাদকে (১১) ফেরান আমির। এরপর শফিউলের জোড়া আঘাতে ফিরে যান ক্যামেরন ডেলপোর্ট (৪) ও নাদিফ চৌধুরী। ৪০ রানে ৩ উইকেট হারানো রংপুর অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল মোহাম্মদ নাঈম ও ফজলে মাহমুদের ব্যাটে।

কিন্তু ৪৯ রান করে নাঈম রান আউট হতেই বড় ধাক্কা লাগে অধিনায়ক মোহাম্মদ নবী (৪) দ্রুত ফিরলে। এরপর মাহমুদের ৩৩ বলে ৪২ ও লুইস গ্রেগরির ২০ বলে ২২ রানে ১৩৭ পর্যন্ত যায় রংপুর।

খুলনার শুরুটাও ছিল শঙ্কা জাগানো। মাত্র ১ রানে মোস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন নাজমুল হোসেন শান্ত। তাতে অবশ্য কোনও অসুবিধা হয়নি। গুরবাজ ও রুশোর ঝড়ে জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ার খুলনার জন্য। ২২ বলে ১ চার ও ৪ ছয়ে আফগান ওপেনার করে যান ৩৭ রান। রুশো থামেননি, হাফসেঞ্চুরি পূরণ করে অপরাজিত থাকেন ৬৬ রানে। ৩১ বলের ইনিংসটি তিনি সাজান ৯ বাউন্ডারি ও ২ ছক্কায়। তার সঙ্গে জয় নিশ্চিত করেন অপরাজিত ১৭ রানের ইনিংস খেলা অধিনায়ক মুশফিক।

রুশো দুর্দান্ত এক ইনিংস খেললেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে শফিউলের হাতে। এই পেসারের ৪ ওভারে এক মেডেনসহ ২১ রান দিয়ে পাওয়া ৩ উইকেটে খুলনা অল্পতে আটকে রাখতে পেরেছিল রংপুরকে।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের