কালকের বোর্ড সভায় পাকিস্তান সফরের ভাগ্য!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২০, ২১:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:২৬

কালকের বোর্ড সভায় পাকিস্তান সফরের ভাগ্য! সারাদেশ একটি সিদ্ধান্তের অপেক্ষায়। বাংলাদেশ কি যাবে পাকিস্তান সফরে? গেলেও ঠিক কতদিনের জন্য? সবকিছু ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তান সিরিজ। কেননা এটি এখন আর শুধু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নেই, টেস্ট চ্যাম্পিয়নশিপচক্র বাস্তবায়নে গোটা ক্রিকেট বিশ্বের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এসব প্রশ্ন যখন সামনে, ঠিক তখনই আজ বোর্ডের সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে কালই সিদ্ধান্ত হবে কি না সেটি নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবির এই পরিচালক আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা চেয়েছিলাম তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে পরে টেস্ট সিরিজ খেলতে। তারা আমাদের এই প্রস্তাবে রাজি হচ্ছে না। আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। বোর্ড সভাপতিসহ কালকে (রবিবার) বোর্ড মিটিংয়ে সব পন্থা নিয়েই আমরা আলোচনা করবো। সেখান থেকে সেরাটি আমরা বেছে নেবো। সফর বাতিল হবে কী হবে এই নিয়ে এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না।’

পাকিস্তান সফর নিয়ে কালই কি সিদ্ধান্ত? এমন প্রশ্নে জালাল ইউনুসের কথায় আছে ধোঁয়াশা, ‘আমাদের প্রধান বিষয় হচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তা। আমরা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কাল সিদ্ধান্ত হবে কি না এটা বলা মুশকিল। যেহেতু অনেকগুলো অপশন আছে। তাই সব সিদ্ধান্ত কাল নেওয়া হবে কি না সেটা বলা মুশকিল। হতেও পারে, নাও পারে।’

পাকিস্তান সফর ছাড়াও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টের উত্তরসূরি নিয়োগ, নতুন বছরে ক্রিকেটারদের কেন্দ্রীয়চুক্তি নবায়ণ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনসহ নানা বিষয় আছে আলোচ্যসূচিতে।

জালাল ইউনুস জানিয়েছেন, ‘আমাদের এই বোর্ড মিটিং তো কয়েক মাস পর পরই হচ্ছে। অনেকগুলো এজেন্ডা আছে। রেগুলার কিছু এজেন্ডা থাকে অনুমোদনের জন্য। আমরা কাল পাকিস্তান সিরিজ নিয়ে আলাপ-আলোচনা করবো।এ ছাড়া কেন্দ্রীয় চুক্তির বিষয়টি নিয়ে আলাপ করবো। ২০২০ সালে আমাদের এফটিপি প্রোগ্রাম আছে। আমরা অস্ট্রেলিয়াতে যাবো, আবার অস্ট্রেলিয়া আমাদের এখানে আসবে। জিম্বাবুয়ে আসবে ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড সফর আছে। এগুলো নিয়ে আলাপ হবে।  শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিষয় নিয়েও কথা বলবো। এই বিষয়ে ২৫টি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। এর বাইরে আমরা বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের ম্যাচ নিয়েও বৈঠক করবো। এর দিনক্ষণ এবং ক্রিকেটারদের নামগুলো ঠিক করবো। এগুলো নিয়ে প্রাথমিক আলাপ করবো।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি