সিরাজগঞ্জে শুরু বঙ্গবন্ধু এসপিএল টি-টোয়েন্টি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ২১:১০আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:১৪

সিরাজগঞ্জে শুরু হলো এসপিএল টি-টোয়েন্টি ‘ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠুক তারুণ্য’- এ প্রতিপাদ্য নিয়ে শহীদ এম. শামসুদ্দিন স্টেডিয়ামে অনাড়ম্বরভাবে উদ্বোধন হলো তৃতীয় সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। শনিবার বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিযোগিতাটি।

উদ্বোধন করেন পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম, মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ ও আয়োজক কমিটির আহবায়ক মারুফ সিরাজী।

গত আসরের চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ টাইগারের বিপক্ষে সিরাজগঞ্জ স্টারের ম্যাচ দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। এ ম্যাচে টাইগারের পক্ষে খেলছেন জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক বিজয় ও নাসির হোসেন এবং স্টারের হয়ে খেলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এবার টুর্নামেন্টটি ‘বঙ্গবন্ধু এসপিএল’ নামে হচ্ছে। সিরাজগঞ্জ টাইগার, সিরাজগঞ্জ লায়ন, সিরাজগঞ্জ স্টার, সিরাজগঞ্জ সিক্সার, স্বাধীন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ভাইকিং নামে ৬টি দল খেলছে এবার। ৭ ফেব্রুয়ারি ফাইনালের আগে ১৮টি ম্যাচ হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের