বাংলাদেশের পেসারদের কোচ ওটিস গিবসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ২৩:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২৩:১২

ওটিস গিবসন বিপিএল চলার সময়ই গুঞ্জন ওঠে- দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসন হচ্ছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। গুঞ্জনটা সত্যি হলো মঙ্গলবার। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলামদের নতুন বোলিং কোচ হিসেবে গিবসনের নাম ঘোষণা করেছে।

গত ডিসেম্বরে শার্ল ল্যাঙ্গেভেল্টের পদত্যাগের পর থেকেই নতুন পেস বোলিং কোচের খোঁজে নামে বিসিবি। এই বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ ছিলেন গিবসন। তারই নাম আসে সবার আগে। চূড়ান্তও হয়ে গেলেন তিনি। ২০২২ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি করেছেন।

গিবসন বাংলাদেশের বোলারদের জন্য অগ্রগণ্য ভূমিকা রাখবেন বিশ্বাস বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর, ‘গিবসনের অন্তর্ভুক্তি কোচিং দলকে আরও শক্তিশালী করবে। বিশ্বজুড়ে খেলার পাশাপাশি কোচিংও করিয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট পর্যবেক্ষণ করারও সুযোগ পেয়েছেন। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে ভূমিকা রাখবেন।’

বিপিএলে থাকতেই বাংলাদেশেল কোচিংয়ে যুক্ত হওয়ার আগ্রহ জানান গিবসন, ‘আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করার ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইবো।’ তার এই আগ্রহে সাড়া দিয়েছে বোর্ড।

এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন গিবসন। পাকিস্তানে প্রথম টি-টোয়েন্টির আগেই দলে যোগ দেবেন তিনি। ২৪ জানুয়ারি সরাসরি লাহোরে যাবেন। বাংলাদেশ দলের আগামীকাল বুধবার সন্ধ্যায় লাহোরের উদ্দেশে রওনা দেওয়ার কথা। গিবসন যাচ্ছেন বলে এইচপি দলের পেস বোলিং কোচ চম্পাকা রমানায়াকে দেশেই থাকছেন।

সাবেক এই ক্যারিবিয়ান পেসারের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা গিবসন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। তার অধীনেই ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আগে ইংল্যান্ডের পেস বোলিং কোচ ছিলেন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত। দ্বিতীয় দফায় আবারও ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নেন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এরপর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২ বছরের জন্য। গত বিশ্বকাপের পর প্রোটিয়াদের দায়িত্ব ছাড়েন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান