উদ্বোধনী জুটি ভাঙলেন শফিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৭:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:২৫

উদ্বোধনী জুটি ভাঙলেন শফিউল টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানকে বাংলাদেশ ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে। লাহোরে ৭ ওভারে ১ উইকেটে ৪৭ রান করেছে পাকিস্তান।

প্রথমটির মতো দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেন শফিউল ইসলাম। এবার তার শিকার আহসান আলী। রানের খাতা না খুলে ইনিংসের দ্বিতীয় ওভারে মাহমুদউল্লাহর ক্যাচ হন পাকিস্তানি ওপেনার।

তামিমের হাফসেঞ্চুরির পরও সেই হতাশাই

এই লাহোরের মাঠেই আগের ম্যাচে বাংলাদেশ করেছিল ১৪১, আজ (শনিবার) তার চেয়ে ৫ রান কম। বোঝাই যাচ্ছে ব্যাটসম্যানদের ভুগতে হয়েছে আরও। বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান- মোহাম্মদ নাঈম (০), মেহেদী হাসান (৯) ও লিটন দাসের (৮) কেউই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। তবে তাদের ব্যর্থতার ভিড়ে আলো ছড়িয়েছেন তামিম। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি পূরণ করেন এই ওপেনার। রানআউট হওয়ার আগে তামিম ৫৩ বলে করেছেন ৬৫ রান। তার পাশে আফিফ হোসেনের ২১ রান উল্লেখযোগ্য। এছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ের গল্পটা সেই আগের মতোই। অধিনায়ক মাহমুদউল্লাহও পারেননি। শেষে অপরাজিত ছিলেন সৌম্য ৫ রানে, আর আমিনুল ইসলাম ৮ রানে।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ হাসনাইন। এই পেসার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক