প্রোটিয়াদের হারিয়ে তিনে, রুট তাকাচ্ছেন আরও ওপরে

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ১৯:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

সতীর্থদের সঙ্গে বাসিল ডি’ অলিভেইরা ট্রফি হাতে গর্বিত অধিনায়ক জো রুট প্রথম টেস্ট হেরে যাওয়ার পর ইংল্যান্ড যে এভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে, ক’জন ভাবতে পেরেছিল! পরের তিন টেস্টে দক্ষিণ আফ্রিকা পাত্তাই পায়নি জো রুটের দলের কাছে। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক। সতীর্থদের নিয়ে গর্বিত রুটের বিশ্বাস, আগামীতে সবকিছু ঠিকঠাক চললে ইংল্যান্ডের জন্য ‘আকাশই হবে সীমানা’।  

জোহানেসবার্গে শেষ টেস্ট ১৯১ রানে জেতার পর বিবিসি স্পোর্টকে রুট বলেছেন, ‘এই সফরে অনেক কিছুর ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে। সেঞ্চুরিয়নের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়ে যেভাবে সিরিজ শেষ করেছি সেটা সত্যিই তৃপ্তিদায়ক। দল নিয়ে আমি ভীষণ গর্বিত।’

প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ইংল্যান্ড এখন তিনে। শিরোপায় চোখ আছে অবশ্যই, তবে নিজেদের কোনও সীমানায় আবদ্ধ রাখতে চান না রুট, ‘আমরা জানি সবকিছু রাতারাতি হয় না। আর সবকিছু যে সোজাসুজি হবে তার কোনও মানে নেই। তবে পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী থাকলে, প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে এবং একে অন্যকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতে পারলে এই দলের জন্য আকাশই হবে সীমানা।’

দলের পারফরম্যান্সে কোচ ক্রিস সিলভারউডও অভিভূত। অধিনায়কের প্রশংসা ভাসছে কোচের কণ্ঠে, ‘জো দক্ষ হাতে দলকে নেতৃত্ব দিচ্ছে। সিনিয়র খেলোয়াড়রা দারুণভাবে তাকে সমর্থন দিচ্ছে আর তরুণরা নিজেদের নিংড়ে দিয়ে পারফর্ম করে চলেছে।’ 

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম