ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে ছোট ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫

নেপালের স্পিনে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র প্রায় ১৬ বছরের রেকর্ডটা ভেঙে যেতো আরেকটু হলে! ২০০৪ সালের ২৫ এপ্রিল হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটে এটাই সর্বনিম্ন স্কোর। আজ নেপালের কাছে ৩৫ রানে গুঁড়িয়ে লজ্জার রেকর্ডটির পাশে বসেছে যুক্তরাষ্ট্র।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে মার্কিনিদের এমন দুর্দশার কারণ সন্দীপ লামিচানে ও সুশান ভারি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলা লেগস্পিনার লামিচানে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথে ১৬ রানে নিয়েছেন ৬ উইকেট। মাত্র ৫ রান খরচায় বাকি ৪ উইকেট বাঁহাতি স্পিনার ভারির। ওপেনার জাভিয়ের মার্শাল (১৬) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।  

ব্যাট করতে নেমে নেপালও অস্বস্তিতে পড়েছিল। তবে ২ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে স্বাগতিকেরা জিতেছে ৮ উইকেটে।

দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড একটুর জন্য অক্ষত থাকলেও কীর্তিপুরে অন্য একটি রেকর্ড হয়েছে। ১২ ওভারে অলআউট হয়ে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম বলের ইনিংসের রেকর্ড গড়েছে মার্কিনিরা। নেপালের ৫.২ ওভার ধরলে এটাই সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের ম্যাচ।

ওয়ানডেতে পরের পাঁচটি সর্বনিম্ন ইনিংস কানাডা (৩৬), জিম্বাবুয়ে (৩৮), শ্রীলঙ্কা (৪৩), পাকিস্তান (৪৩) ও জিম্বাবুয়ের (৪৪)।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম