নেতৃত্ব ছাড়ার পর দক্ষিণ আফ্রিকা দলে ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৪

ফিরলেন ফাফ ডু প্লেসি সোমবার সকালে দিলেন অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা। বিকেলেই ডাক পেয়ে গেলেন টি-টোয়েন্টি সিরিজের দলে! না, দুটিকে একসঙ্গে মেলানোর সুযোগ নেই। আসলে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিশ্রামে ছিলেন ফাফ ডু প্লেসি। অবকাশযাপন শেষে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন যেদিন, সেদিনই দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল। ১৬ সদস্যের স্কোয়াড দিয়ে ফিরেছেন অধিনায়ক থেকে সদ্য সাবেক হওয়া প্রোটিয়া ব্যাটসম্যান।

তার সঙ্গে ঘরের মাঠের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন পেসার কাগিসো রাবাদা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর তিনিও বিশ্রামে ছিলেন সীমিত ওভারের লড়াইয়ে। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরেছেন আরেক পেসার আনরিখ নর্কিয়াও।

এবারও সুযোগ হয়নি এবি ডি ভিলিয়ার্সের। কোচ মার্ক বাউচার ও ডিরেক্টর গ্রায়েম স্মিথ তাকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রাখলেও সেটি শুধু আলোচনার পর্যায়েই আছে, এবারের দলেও যেমন তাকে বিবেচনা করা হয়নি। জায়গা হয়নি রিজা হেনড্রিক্স ও বেউরান হেনড্রিক্সের।

ইংল্যান্ডের বিপক্ষে ভালো শুরু পেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি হারতে হয়েছে তাদের ২-১ ব্যবধানে। এরপরও ওই দলের ওপরই আস্থা রেখেছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। যদিও ওপেনারের নতুন ভূমিকায় খেলা তেম্বা বাভুমাকে নিয়ে সংশয় রয়েছে। স্কোয়াডে থাকলেও তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। ইংলিশদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের টি-টোয়েন্টি অভিযান শুরু ২১ ফেব্রুয়ারি। জোহানেসবার্গের লড়াই শেষে ২৩ ও ২৬ ফেব্রুয়ারি খেলবে যথাক্রমে পোর্ট এলিজোবেথ ও কেপ টাউনে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

কুইন্টন ডি কক (অধিনায়ক, উইকেটকিপার), টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসি, রাসি ফন ডের ডুসেন, ডেভিড মিলার, পিট ফন বিলিয়ন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফিকেয়াও, জন-জন স্মুটস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিডি, বিয়র্ন ফর্চুন, আনরিখ নর্কিয়া, ডেল স্টেইন, হেনরিক ক্লাসেন।

/কেআর/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের