ভাষা শহীদদের প্রতি সাকিব-মুশফিক-তামিমদের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৭

ভাষা শহীদদের প্রতি সাকিব-মুশফিক-তামিমদের শ্রদ্ধা আজ (শুক্রবার) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা তথা রক্তচক্ষুকে ভ্রুকুটি করে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা। জাতি আজ সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। ব্যতিক্রম নয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-তামিম ইকবালরা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।’

উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজেকে গর্বিত বাঙালি মনে করেন, ‘আমি বাংলায় কথা বলি...আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই।’

ওপেনার তামিম ইকবাল তার ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সব ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ‘

সৌম্য সরকার সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এইভাবে, ‘সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের