দক্ষিণ আফ্রিকার জরিমানা

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:২২

বড় হারের পর জরিমানাও গুনতে হচ্ছে প্রোটিয়াদের এ যেন মরার ওপর খাড়ার ঘা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট ও সবচেয়ে বড় ব্যবধানে হারের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কপালে জুটলো জরিমানা। স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ২০ শতাংশ দিতে হচ্ছে খেলোয়াড়দের।

নির্ধারিত সময়ে কুইন্টন ডি ককের দল এক ওভার পিছিয়ে ছিল। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ড্রু পাইক্রফট এ শাস্তি দিয়েছেন।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক ওভার কমের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দেওয়ার বিধান রয়েছে। ডি কক অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়ছে না।

মাঠের আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও আলাউদিয়েন পালেকার এবং থার্ড আম্পায়ার বোনগানি জেলে ও ফোর্থ আম্পায়ার ব্রাড হোয়াইট অভিযোগ তোলেন।

দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচটি হেরে গেছে ১০৭ রানের ব্যবধানে, তারা অলআউট হয় ৮৯ রানে। দুই দল পরের ম্যাচ খেলবে আগামীকাল রবিবার পোর্ট এলিজাবেথে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম