সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে দেখা যাবে ১০০ টাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে দেখা যাবে ১০০ টাকায় টেস্টে জয়খরা কাটিয়ে বাংলাদেশ এবার ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ের। তিন ম্যাচের সিরিজ হবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১ মার্চ হবে প্রথম ওয়ানডে। দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকা খরচ করলেই মাশরাফি মুর্তজাদের খেলা গ্যালারিতে বসে দেখতে পারবেন।

আজ শুক্রবার এ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন দামে দুই ধরনের গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা। নয়নাভিরাম গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা করে।

ইস্টার্ন গ্যালারির দাম ধরা হয়েছে ১৫০ টাকা। ৩০০ টাকা দিলেই ক্লাব হাউজে বসে খো দেখা যাবে। আর সর্বোচ্চ টিকিটের দাম এক হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের কাউন্টারে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

আগামী রবিবার প্রথম ম্যাচ হবে বেলা ১টায়। একই সময়ে হবে দ্বিতীয় ওয়ানডে, ৩ মার্চ। দুই দিন বিরতি দিয়ে ৬ মার্চ হবে তৃতীয় ও শেষ ওয়ানডে, ওই দিন খেলা হবে বেলা ২টায়।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম