অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত সিরিজও শেষ রাবাদার

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪

দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা আজ (শনিবার) শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ হারা দক্ষিণ আফ্রিকার ৫০ ওভারের ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু শুরুর আগেই খেলো বড় ধাক্কা। কুঁচকির চোটে ছিটকে গেছেন কাগিসো রাবাদা। শুধু ঘরের মাঠের এই সিরিজ নয়, সামনের মাসের ভারত সফরও শেষ হয়ে হয়ে গেছে প্রোটিয়া পেসারের।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়ছেন রাবাদা। তিন ম্যাচের সিরিজে সব ম্যাচ খেলা রাবাদা ১১ ওভারে ১১৪ রান দিয়ে পেয়েছেন মাত্র ২ উইকেট। কুঁচকির চোটে এখন চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

কুঁচকিতে বড় ধরনের সমস্যা এবারই প্রথম হলো বারাদার। তিনি বেশিরভাগ সময় ভোগেন পিঠের চোটে। ২০১৮ সালের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন একই সমস্যায়। চোটের কারণে গত বছরের আইপিএলেও খেলা হয়নি। এবারও ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা হবে কিনা, কুঁচকির চোটে সেই সংশয়ও জন্মেছে। ২৯ মার্চ শুরু হবে ২০২০ সালের আইপিএল।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান চিকিৎসক শুয়েব মঞ্জরা বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কুঁচকিতে চোট পেয়েছেন কাগিসো রাবাদা। চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। যে কারণে তিনি ছিটকে গেছেন অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে।’

পার্লে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। আর ভারত সফরে প্রোটিয়াদের প্রথম ম্যাচ ১২ মার্চ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের