আমি কি চোর, প্রশ্ন মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪

সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ মাশরাফি শুধু বল হাতে নয়, দুরন্ত নেতৃত্বে বাংলাদেশের অনেক জয়ের নায়ক মাশরাফি মুর্তজা। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তার সাফল্য নেই। সর্বশেষ ১০টি ওয়ানডেতে উইকেট পেয়েছেন মাত্র একটি। যে কারণে সমালোচনাও কম হচ্ছে না। সমালোচনাকে সবসময় স্বাগত জানালেও আত্মসম্মানবোধ নিয়ে প্রশ্ন ওঠায় মাশরাফি ক্ষুব্ধ।

২০১৪: দলে ভীষণ দুঃসময়ে অধিনায়কের দায়িত্ব নিয়ে তিনি বদলে দিয়েছিলেন জাতীয় দলকে। ২০১৫: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭: চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আর পরের বছর এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলেছে মাশরাফির নেতৃত্বে। পাশাপাশি ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় তো আছেই। সেই মাশরাফিই এখন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে সমালোচনায় বিদ্ধ।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ সিরিজ।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাঠের বাইরের নানা আলোচনা আত্মসম্মানে লাগে কিনা প্রশ্নে মাশরাফির ক্ষোভ, ‘আত্মসম্মান বা লজ্জা… আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান এসব আমি মেলাতে পারি না। এত জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি উইকেট না পেলে লজ্জা লাগবে? উইকেট না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন। সমর্থকেরা করবে। কিন্তু লজ্জা পেতে হবে কেন? উইকেট না পেলে সমালোচনা হবেই। কেউ সমালোচনা করুক, সমস্যা নেই। কিন্তু ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিয়েছি? আমি কি অন্য দেশের হয়ে খেলছি নাকি চুরি-চামারি করছি?’

ক্ষোভের সঙ্গে মাশরাফির জিজ্ঞাসা, ‘আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নেমেছি। আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের কেউ? যে কেউ পারফর্ম না-ই করতে পারে। তার কোনও জায়গায় কমতি থাকলে, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। খারাপ করলে সমালোচনা হবে, এটা সারা বিশ্বেই হচ্ছে। কিন্তু কথাটা যখন লজ্জা-আত্মসম্মানের, তখন আমার প্রশ্ন থাকে। আমার সমালোচনা করুক, কিন্তু আমার আত্মসম্মানবোধ নিয়ে প্রশ্ন উঠছে কেন?’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে