নির্বাচক বাছাইয়েও ধোনিকে নিয়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২০, ১৯:৪১আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৯:৪১

নির্বাচক বাছাইয়েও ধোনিকে নিয়ে প্রশ্ন মাঠে না থাকায় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যেন আলোচনা আরও বেশি। অবসর নেবেন নাকি আবার ভারতের জার্সি গায়ে জড়াবেন, উত্তর খুঁজছেন ভারতের কোটি ক্রিকেটভক্ত। যারা তার ভবিষ্যৎ নির্ধারণ করবেন, সেই ভাবী নিবাচকদের কাছেও রাখা হয়েছিল প্রশ্নটি!

নতুন প্রধান নির্বাচক বাছাই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। সঙ্গে ঠিক করা হয়েছে আরেকজন নির্বাচক। বাছাই প্রক্রিয়ায় নেওয়া সাক্ষাৎকারে অনেক প্রশ্নই করেছে মদন লালের নেতৃত্বাধীন সিএসসি। তবে একটি প্রশ্ন ছিল সবার জন্য— ভারতীয় দলে ধোনির ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা কী?

নির্বাচকের দৌড়ে ছিলেন পাঁচ প্রার্থী- লক্ষ্মণ শিবরামকৃষ্ণান, ভেঙ্কটেশ প্রসাদ, রাজেশ চৌহান, সুনীল যোশি ও হারবিন্দর সিং। প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছিল, নির্বাচক হলে ধোনিকে নিয়ে কী ভাববেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে এই উইকেটকিপার-ব্যাটসম্যান। সামনে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার প্রতিযোগিতায় ধোনিকে নিয়ে তাদের পরিকল্পনা কী, প্রত্যেক প্রার্থীর কাছে এটিও জানতে চেয়েছিল সিএসসি।

বিষয়টি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন বিসিসিআইয়ের এক উর্ধ্বতন কর্তা, ‘হ্যাঁ, সিএসি একটি প্রশ্ন সবাইকে করেছিল। জানতে চেয়েছিল, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তারা কী ভাবছেন এবং তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে রাখবেন কি না।’ কেন ধোনির প্রশ্নটি সবার কাছে রাখা হয়েছিল, সেই ব্যাখ্যাও দিয়েছেন বিসিসিআইয়ের ওই কর্তা, ‘ধোনির ব্যাপারটি স্পর্শকাতর ও কৌশলী। সে কারণেই প্রশ্নটা জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা মনে করেছে সিএসি।’

পাঁচ প্রার্থীর কে কী উত্তর দিয়েছেন, জানা যায়নি। তবে সব উত্তরে সিএসিকে যে সন্তুষ্ট করতে পেরেছেন সুনীল যোশি, সেটি তার প্রধান নির্বাচক হওয়ার সাফল্যই বলে দিচ্ছে। তার সঙ্গে নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন হারবিন্দর।

/কেআর/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের