‘ভুলে বাদ পড়া’ সৌম্যকে নিয়ে কেন্দ্রীয় চুক্তিতে ১৭ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২১:২৯আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:২৯

প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো হাফসেঞ্চুরি করেছেন সৌম্য চুক্তির তালিকা কাটছাট করতে গিয়েই বাদ পড়েছেন সৌম্য। তবে তালিকা হালনাগাদ করার পর সৌম্যকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান ক্রিকেট নির্বাচক মিনহাজুল আবেদীন।

চলতি বছরের জন্য ১৬ ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু  এই চুক্তিতে ছিলেন না সৌম্য সরকার। ২০১৮ সালে বাজে পারফরম্যান্সের কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। কিন্তু গত বছর বাংলাদেশ দলে টানা খেলে যাওয়ার পাশাপাশি মোটামুটি পারফরম্যান্সের কারণে সৌম্যর কেন্দ্রীয় চুক্তিতে থাকার সম্ভাবনা ছিলই। কিন্তু রবিবার বোর্ড সভায় অনুমোদিত ১৬ ক্রিকেটারের তালিকায় নাম ছিল না তার। পরে অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন

ভুল বোঝাবুঝির কারণে সৌম্যর নামটা তালিকা থেকে বাদ পড়েছে। গত বছর তিন সংস্করণ মিলিয়ে  বাংলাদেশ খেলেছে ৩০ ম্যাচ। যার ২৫টিতেই ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।  মূলত কেন্দ্রীয় চুক্তির  তালিকা কাটছাট করতে গিয়েই বাদ পড়েছেন। প্রধান নির্বাচক জানালেন,  বিস্ফোরক এই ব্যাটসম্যান আদতে আছেন সীমিত ওভারের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে।

সৌম্যর অন্তভুর্ক্তির পর কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। রবিবার তালিকা প্রকাশ করলেও এই তালিকায় কে কোন শ্রেণিতে আছেন সেটা প্রকাশ করেনি বিসিবি।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের