‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়...’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৮:১৭আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৮:২৬

‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়...’ গোলা-বারুদের যুদ্ধ হচ্ছে না, তবে বিশ্বজুড়ে যুদ্ধ চলছে। প্রাণঘাতী করোনাভাইরাসে এখন যুদ্ধের মতোই তো অবস্থা। এই যুদ্ধ জয় করতে হলে রাজপথে নয়, থাকতে হবে বাসায়। গোলা-বারুদের জায়গায় হাতে তুলে নিতে হবে স্যানিটাইজার। তাই কবি হেলাল হাফিজের কবিতার লাইন একটু ঘুরিয়ে দিয়ে বাসায় থাকার আহ্বান মাশরাফি মুর্তজার।

হেলাল হাফিজের বিখ্যাত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতার ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’- দুটো লাইনের অনুকরণে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি। করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল রেখে সাবেক অধিনায়ক সবাইকে উদ্বুদ্ধ করেছেন বাসায় থাকার জন্য। মাশরাফির পোস্টটা এমন, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’

মাশরাফির ফেসবুক পোস্ট বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা একটু একটু করে ভয়ঙ্কর হচ্ছে বাংলাদেশে। সংক্রমণ যেমন বাড়ছে, তেমনটি বাড়ছে মৃত্যুর সংখ্যা। আজ (সোমবার) বিকেল পর্যন্ত মারা গেছেন ৩ জন। আর সব মিলিয়ে করোনা শনাক্ত রোগী ৩৩ জন। বিশ্বের অন্যসব ক্রীড়াবিদের মতো বাংলাদেশের তারকা খেলোয়াড়রাও তাদের ফ্যান-ফলোয়ারদের সতর্ক করছেন। পরামর্শ দিচ্ছেন ঘরে থাকার।

আজকের পোস্টের আগেও মাশরাফি করোনা নিয়ে বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০১৬ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে এক ভক্ত ছুটে এসেছিলেন মাশরাফিকে জড়িয়ে ধরবেন বলে। দিনচারেক আগে সেই ছবিটি পোস্ট করে সাবেক অধিনায়ক লিখেছিলেন, ‘না, এভাবে কাছে আসা যাবে না! না, নিজের পরিচিত কিংবা দূরের কাউকে জড়িয়ে ধরা যাবে না।’ একই সঙ্গে লিখেছিলেন করোনায় কী করা যাবে, আর কী করা যাবে না নিয়ে বিস্তারিত।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম