করোনার বিরুদ্ধে সৌরভ-শচীনের লড়াইয়ের ডাক

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২০, ২০:৫৮আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:০৮

সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকার করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। কোভিড-১৯ এর বিরুদ্ধে এবার লড়াইয়ের ডাক দিলেন ভারতে ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সর্বোচ্চ টেস্ট ও ওয়ানডে রানের মালিক শচীন টুইটারে লিখেছেন, ‘খুব সহজ কাজও অনেক সময় করা কঠিন হয়ে পড়ে, কারণ তখন প্রয়োজন পড়ে শৃঙ্খলা এবং দৃঢ়তার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সবাইকে ২১ দিনের জন্য নিরাপদে ঘরে থাকতে বলেছেন। এই সহজ কাজটি আমাদের লাখ লাখ জীবন বাঁচাতে পারে। কোভিড-১৯ এর বিরুদ্ধে এ লড়াইয়ে চলুন সবাই এক হই।’

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট গাঙ্গুলী সরকারি বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করেছেন, ‘সবাই এক হয়ে এই লড়াই করি, করোনার বিরুদ্ধে আমরা জিতবোই। আমার দেশের মানুষ ও বিশ্বের সব মানুষকে বলছি, আমাদের জীবনে এখন কঠিন পরীক্ষার সময়। প্রত্যেক রাজ্যের সরকার যা বলছে শুনুন, স্বাস্থ্য বিভাগ যা বলছে মানুন। এখন ঘরে আইসোলেশনে থাকা খুবই গুরুত্বপূর্ণ।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম