সাকিব-মুশফিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ১৪:০৮আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৪:১০

সাকিব-মুশফিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ (বৃহস্পতিবার) ৪৯তম স্বাধীনতা দিবস। কিন্তু করোনাভাইরাসের কারণে দিনটি যথাযথভাবে আয়োজন করা যাচ্ছে না। যদিও থেমে নেই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়। ঘরে বসে থেকেই তারকা ক্রিকেটাররা দেশের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন।

৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধের পথ তৈরি করে দিয়েছিল। এরপর ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে আসে বিজয়।

৫০ বছরে পা দেওয়া বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিব আল হাসান। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজকের এই দিনেই হলো আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি। ঐতিহাসিক এই দিনে শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে চলেছি একটি জাতি হিসেবে। উন্নয়নের পথে আমাদের এই পথচলা থাকুক অব্যাহত, স্বাধীনতার পঞ্চাশতম বছরে এটিই আমাদের কামনা।’

উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম স্বাধীনতা দিবস নিয়ে লিখেছেন, ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, মাতৃভূমি। আমরা কঠিন সময় অতিবাহিত করছি, আমাদের দেশের ওপর রহমত দিন মহান আল্লাহ।’

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সৌম্য সরকার করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন, ‘স্বাধীনতা অর্থ দিয়ে কেনা যায় না। এটি অনেক সাহসী মানুষের সংগ্রামের ফলাফল। আসুন আমরা এই দিনে আরও একবার সাহসী সেই বীরদের স্মরণ করি। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে সম্পদ, শান্তি এবং সুখের জায়গা হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২২ বছরের অপেক্ষার অবসান, অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক
রোহিতকে বাদ দিতে গিয়ে চাকরি হারাচ্ছেন ভারতের নির্বাচক
আবার আফ্রিকায় বিশ্বকাপ, কেন একে ঐতিহাসিক বলছেন গ্রায়েম স্মিথ?
সর্বশেষ খবর
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান সুগম হবে: প্রধানমন্ত্রী 
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান সুগম হবে: প্রধানমন্ত্রী 
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
বিদেশি কোম্পানি থেকে একরাতেই চাকরি হারালেন কয়েকশো ভারতীয়
বিদেশি কোম্পানি থেকে একরাতেই চাকরি হারালেন কয়েকশো ভারতীয়
কী কারণে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল?
কী কারণে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল?
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে