তবুও আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২০, ১৭:৩১আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৭:৩১

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল জুলাইয়ে। এরপরও করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে নিয়ে যাওয়া হয়েছে ২০২১ সালে। ইউরো ও কোপা আমেরিকাও পিছিয়ে গেছে এক বছর। আইপিএলও পিছিয়ে গেছে, তবে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি আদৌ হবে কিনা, সেই শঙ্কা যথেষ্ট। এরপরও টি-টোয়েন্টির এই লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন বেন স্টোকস।

এবারের আইপিএল শুরুর সূচি ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার থাবায় স্থগিত করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। কোভিড-১৯ রোগে ভারতে আক্রান্ত ছয়শর বেশি মানুষ, মারা গেছে ১১ জন। আর গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা ১৯ হাজারের বেশি। এই অবস্থায় আইপিএল আরও পিছিয়ে যাওয়া কিংবা বাতিলের শঙ্কা দেখা গিয়েছে।
স্টোকস অবশ্য ২০ এপ্রিল আইপিএলে খেলবেন, সেটা ধরেই নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ফিটনেস ধরে রাখতে নিয়মিত কাজ করছেন। ২০১৮ সালের নিলামে ১২ কোটি ৫০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার পর থেকে এই ফ্র্যাঞ্চাইজিতেই আছেন তিনি। আইপিএলে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন ইংলিশ অলরাউন্ডার, ‘এই মুহূর্তে আমার পরবর্তী প্রতিযোগিতা আইপিএল। এটার সূচি এখনও বদলায়নি, তাই আমি ২০ এপ্রিল আইপিএলে খেলব ধরেই এগোচ্ছি।’
করোনায় ১৪ এপ্রিল পর্যন্ত ভারতকে লগডাউন করেছে দেশটির সরকার। স্টোকস সেটি জানেন, এরপরও খেলার আশা ছাড়ছেন না, ‘শারীরিক অবস্থা ঠিক রাখতে হবে। তিন সপ্তাহ ধরে আমি বসে থাকব, আর চিন্তা করব ২০ এপ্রিল খেলার জন্য প্রস্তুত হয়ে যাব, সেটা তো আমি হতে পারে না। যদি খেলা শুরু হয়, তাহলে তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের