স্কুল-কলেজ, হাসপাতাল ও ক্রিকেট একাডেমি করবেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২০, ১৫:৩৭আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৫:৩৭

স্কুল-কলেজ, হাসপাতাল ও ক্রিকেট একাডেমি করবেন সাকিব ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে হাসপাতাল, স্কুল-কলেজ ও ক্রিকেট একাডেমি করার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক লাইভে এক ভক্ত জানতে চেয়েছিলেন, সাধারণ মানুষের জন্য ফাউন্ডেশনের হাসপাতাল করার ইচ্ছা আছে কিনা? উত্তরে সাকিব বলেছেন, ‘ইনশাআল্লাহ। এ রকম কিছু যদি করতে পারি, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। হাসপাতাল, স্কুল, কলেজ— এ ধরনের সেবা যদি দিতে পারি... আমি ক্রিকেটের মানুষ, যদি একটি একাডেমি করতে পারি এ ফাউন্ডেশনের থেকে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না।’

বড় আয়োজন করে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু করোনাভাইরাসের কারণে দ্রুততম সময়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু করতে হয়েছে বলে জানালেন এই তারকা, ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন শুরুতে ক্রীড়াবিষয়ক চিন্তা নিয়ে চালু করার ইচ্ছা ছিল। পরবর্তীতে স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির যাত্রা আরও কিছুদিন পর শুরু করতে চেয়েছিলাম। কিন্তু মহামারির সময়ে এমন পরস্থিতিতে সবকিছু পরিবর্তন হয়ে যায়। সেজন্য চিন্তা এলো, এখনই সময় দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের যাত্রার।’

সঙ্গে যোগ করেছেন, ‘সাধারণ মানুষ এবং স্বাস্থ্য খাতে যদি কোনও সাহায্য করা যায়, সবাই সবার জায়গা থেকে নিশ্চিত সাহায্য করছে এ রকম বিপদের সময়। এখন সব দেশেই বিপদ। মূলত সেখান থেকেই ফাউন্ডেশন চালুর ইচ্ছা জাগে। আপনারা সবাই সহযোগিতা করেন, দোয়া করেন, তাহলে এ রকম কিছু করতে পারব অবশ্যই। ’

প্রসঙ্গত, করোনার সময় মানুষের পাশে থাকতে ‘মিশন সেইভ বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশ হয়েছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর। প্রাথমিকভাবে আড়াই হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা করেছিল সংগঠনটি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের