প্রিমিয়ার লিগের বিকল্প ‘বাংলাদেশ সুপার লিগ’!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ২১:৫০আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৫৬

বাফুফেকে প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কবে শুরু হবে, সেটি ক্লাব কিংবা বাফুফে কেউই বলতে পারছে না। এই পরিস্থিতিতে বাফুফের কাছে বিকল্প এক প্রস্তাব রেখেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

বর্তমান লিগ যদি করোনার কারণে আর না হয়, সেক্ষেত্রে তিনি প্রস্তাব করছেন তিন মাসব্যাপী একটি হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের। যার নামও দিয়েছেন ডে- ‘বাংলাদেশ সুপার লিগ’। প্রতিযোগিতাটির সময়কালও প্রস্তাব করেছেন এই কোচ। সেপ্টেম্বরে শুরু হয়ে এটা চালানো যেতে পারেন তিন মাস, যাতে বছরটা একেবারে ফুটবলশূন্য না কাটে।

বিকল্প প্রতিযোগিতা নিয়ে ডের ভাবনা, “আমি বাফুফেকে প্রস্তাব দিয়েছি ‘বাংলাদেশ সুপার লিগ’ নামে প্রতিযোগিতা আয়োজনের জন্য। যেটা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে। ১৩টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। এরপর শীর্ষ চার দল নিয়ে ডিসেম্বরে হবে সেমিফাইনাল। তারপর বিজয়ী দুই দল খেলবে ফাইনালে। তাতে করে কিছুটা ফুটবলের সংস্পর্শে আসতে পারবে ফুটবলাররা। এরপর কিছুদিন বিরতি দিয়ে শুরু করা যেতে পারে নতুন ফুটবল মৌসুম।”

ইংলিশ কোচের মতে, লিগ না হলে এটা হতে পারে একটা কার্যকর প্রতিযোগিতা, ‘লিগ যদি না হয়, তখন এই নতুন প্রতিযোগিতাটি হতে পারে। যেখানে দলগুলো খেলবে একটি শিরোপার জন্য। স্বল্প সময়ের মধ্যে লিগভিত্তিক প্রতিযোগিতাটি শেষ হবে বলে ম্যাচগুলোও হবে উপভোগ্য। তবে এটা শুধু আমার প্রস্তাব। আদৌ সেপ্টেম্বরে করোনা পরিস্থিতি ঠিক হবে কিনা, কেউ বলতে পারছে না। তাছাড়া আমার এই প্রস্তাবে ক্লাবগুলোর সম্মতিরও বিষয়ও আছে।’

তবে এই প্রতিযোগিতা শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে আয়োজনের পক্ষে তিনি, ‘আমি স্থানীয়দের পছন্দ করছি বাংলাদেশ সুপার লিগের জন্য। কারণ বিদেশিদের ধরে রেখে এই আসর খেলাটা ক্লাবগুলোর জন্য অনেক কঠিন হয়ে পড়বে। তবে তারা চাইলে এক কিংবা দুজন বিদেশি খেলাতে পারে। আমি চাই না এটা নিয়মিত একটা আসর হিসেবে অন্তর্ভূক্ত হোক। আমি এটা প্রস্তাব করেছি শুধুই এ বছরের সমস্যাটা কাটানোর জন্য। এটা ভালো একটা পরিকল্পনা হতে পারে, যদি ক্লাবগুলো সেটা মেনে নেয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম