আগে ঘরোয়া, পরে আন্তর্জাতিক ক্রিকেট চান তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ১৪:১৮আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৫:২৭

আগে ঘরোয়া, পরে আন্তর্জাতিক ক্রিকেট চান তামিম করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ আছে এই ‍মুহূ্র্তে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিটি দলেরই টানা ব্যস্ততা শুরু হয়ে যাবে। যদিও তামিম ইকবাল মনে করন, আন্তর্জাতিক ক্রিকেট নয়, প্রথমে চালু করতে হবে ঘরোয়া ক্রিকেট।

বুধবার রাতে ফেসবুক লাইভে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানেই তিনি জোর দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের ওপর। তামিমের মতে, লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটে নামা ঠিক হবে না। এই ওপেনারের বক্তব্য, ‘পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, আমি চাই ঘরোয়া ক্রিকেটটা আগে শুরু হোক। আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে সব দেশেরই ঘরোয়া ক্রিকেটটা আগে দরকার।’

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। লিস্ট ‘এ’ ফরম্যাটে দেশের একমাত্র প্রতিযোগিতাটি প্রথম রাউন্ড শেষ হতেই স্থগিত হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। বর্ষা মৌসুম আর ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় নিলে টুর্নামেন্টটির এবারের আসর ঘিরে রয়েছে বেশ অনিশ্চয়তা।

অথচ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের উপার্জনের উৎস এই ঘরোয়া ক্রিকেট। তাদের কথা চিন্তা করে হলেও আগে ঘরোয়া ক্রিকেট চান তামিম, ‘আপনারা জানেন, আমাদের দেশের বেশিরভাগ ক্রিকেটারের রুটি-রুজির ক্ষেত্র প্রিমিয়ার লিগ। কাজেই আমি চাইব, যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, আগে যেন প্রিমিয়ার লিগটা শুরু হয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম