তামিমকে একাদশে রাখতে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন মাশরাফি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৬:৫০আপডেট : ০৬ মে ২০২০, ১৬:৫৬

মাশরাফির সঙ্গে তামিম ২০১৫ সালে একবার ধারাবাহিক ব্যর্থতায় একাদশ থেকে বাদ পড়ার শঙ্কা জন্মেছিল তামিম ইকবালের। এমনকি তাকে ছেঁটে ফেলার কথাও বলা হয়েছিল দলের ভেতর থেকে। কিন্তু মাশরাফি মুর্তজা তা হতে দেননি। তামিমকে একাদশে রাখতে নেতৃত্ব পর্যন্ত ছাড়তে চেয়েছিলেন তিনি!

গত মার্চে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলেছেন মাশরাফি। তার জায়গায় ওয়ানডের নেতৃত্ব ভার দেওয়া হয়েছে তামিমের কাঁধে। সেই দুজনেই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আড্ডায় মজেছিলেন। আর সেখানেই আরেকবার উন্মোচন হয়েছে সতীর্থদের প্রতি কতটা আস্থাশীল মাশরাফি।

২০১৫ সালের একটি ঘটনা সামনে এনেছেন তামিম। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে রান না পাওয়ায় পরের ম্যাচে তাকে বাদ দিতে বলেছিলেন বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত একজন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেননি মাশরাফি। সেই ঘটনা স্মরণ করে তামিম বলেছেন, ‘আমি আউট হওয়া মাত্রই একজন আপনাকে বলেছিল এটা নিশ্চিত করতে যে, আমি যেন পরের ম্যাচে না খেলি। আপনি তখন বলেছিলেন, এটা হলে আপনি পদত্যাগ করবেন। আমি আশা করি ও প্রার্থনা করি, আমিও যেন ওই অবস্থায় যাই, যেন অন্যদের জন্য এমন কথা বলতে পারি।’

এই কথার সূত্র ধরে নতুন ওয়ানডে অধিনায়ককে মাশরাফির পরামর্শ, তামিমও যেন সতীর্থদের পাশে থাকেন, ‘একটু তো ধৈর্য রাখতে হবে। আমার কথা হচ্ছে, তুই তোর দলকে যদি বোঝাতে পারিস যে, দলের জন্য সম্ভাব্য সব করবি, তাহলে দলের সবাই তোর জন্য হলেও সেরাটা দেবে।’

তরুণ তিন ক্রিকেটার সৌম্য সরকার, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে উদাহরণ হিসেবে সামনে আনলেন মাশরাফি, ‘তুই যদি সৌম্য-লিটন-মোস্তাফিজদের পাশে থাকতে পারিস, ওদের প্রয়োজনের সময়, ওরা কিন্তু শতভাগ ম্যাচ উইনার, ওরাও তাহলে বিশ্বাস পাবে। আমার মতে, তোরা আছিস, খুব ভালো হাতেই আছে বাংলাদেশের ক্রিকেট। আরও এগিয়ে যাবে দল।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের