করোনা পরীক্ষা হবে তামিম-মুশফিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৯:০৯আপডেট : ০৬ মে ২০২০, ২০:৪৬

খেলায় ফেরার আগে করোনা পরীক্ষা হবে সব ক্রিকেটারের (ফাইল ছবি) করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্বই স্থবির। বন্ধ ক্রিকেটসহ প্রায় সব খেলা। কবে মাঠে খেলা ফিরবে, তার কোনও নিশ্চয়তা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য সতর্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই ক্রিকেটারদের মাঠে ফেরাবে তারা। শুধু তা-ই নয় ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে করোনা টেস্ট করানোর চিন্তাও করছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

তবে এখনই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাঠে ফেরার আগে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের করোনা পরীক্ষা করা হবে। তাছাড়া কোচিং স্টাফ ও মাঠের সঙ্গে জড়িত সবার করোনা টেস্ট করানোর পরিকল্পনা বিসিবির।

তেমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী, ‘কোভিড টেস্ট এখনও বেসরকারি ব্যবস্থাপনার অধীনে শুরু হয়নি। এটি এখনও সরকারি ব্যবস্থাপনায় চলছে এবং সরকারি ব্যবস্থাপনায় এই পরীক্ষা চালানোর জন্য কিছু প্রোটোকলও রয়েছে। আশা করছি আগামী এক মাসের ভেতরে বেসরকারি ব্যবস্থাপনায় করোনা টেস্ট করার অনুমতি দেবে সরকার।’

আর সেটি শুরু হলেই বিসিবি নিজেদের ব্যবস্থাপনায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বলে জানিয়েছেন তিনি, ‘তখন অ্যাপোলো, ইউনাইটেড বা অন্যান্য বড় হাসপাতালে করোনা টেস্ট করা যাবে। সবার জন্যই উন্মুক্ত থাকবে তখন। যদি এমন কিছু না হয় তাহলে বিসিবি সরকারের কাছে বিশেষ অনুমতির আবেদন করবে। আমরা চাই না ছেলেরা স্বাস্থ্যঝুঁকিতে থাকুক। তাই মাঠে নামার আগে তাদের টেস্ট করানো হবে।’

এমন চিন্তার যথেষ্ট কারণও আছে বিসিবির। উপসর্গ ছাড়াই অনেকের করোনা ধরা পড়ছে। ফলে ঝুঁকি এড়াতে নিজেরাই করোনা পরীক্ষা করানোর পক্ষে বিসিবি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের