ওয়ার্নারের আইপিএলের সেরা একাদশে নেই ওয়াটসন-মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২০, ১৫:৫৭আপডেট : ০৭ মে ২০২০, ১৫:৫৮

ডেভিড ওয়ার্নার ক্রিকেট বিশ্বের বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন তিনি। তবে পরিস্থিতির দাবি মিটিয়ে খেলতেও জুড়ি নেই ডেভিড ওয়ার্নারের। ২০০৯ সাল থেকে খেলছেন আইপিএলে। অসংখ্য খেলোয়াড়ের সঙ্গে কিংবা বিপক্ষে খেলেছেন তিনি। সেখান থেকে অস্ট্রেলিয়ান ওপেনার বেছে নিয়েছেন তার আইপিএলের সেরা একাদশ।

করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ। লকডাউনের এই সময়ে ক্রিকেটবিয়ষক ওয়েবসাইট ক্রিকবাজের হয়ে ধারাভাষ্যকার হার্শা বোগলে সাক্ষাৎকার নিয়েছেন ওয়ার্নারের। সেখানেই তিনি বেছে নিয়েছেন তার সেরা আইপিএল একাদশ। অনেক চমকপ্রদ নাম যেমন দলে রেখেছেন, তেমনি আবার বাদ দিয়েছেন বড় মাপের খেলোয়াড়দের।

যার মধ্যে সবার আগে আসবে লাসিথ মালিঙ্গা ও শেন ওয়াটসনের নাম। আইপিএল ইতিহাসে বোলিং ও ব্যাটিং বিভাগে এই দুই তারকার নাম আলাদাভাবে লেখা আছে। সাবেক অস্ট্রেলিয়ান সতীর্থ ওয়াটসন কতটা কার্যকর, সেটি ওয়ার্নারের খুব ভালো করে জানা। তার দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২০১৮ সালের ফাইনালে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেছিলেন ওয়াটসন।

মুম্বাই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ডকে না রাখাটাও বিস্ময়কর। তাছাড়া ওয়ার্নার তার একাদশে রাখেননি যুবরাজ সিংকেও। এমনকি গত বছর হায়দরাবাদের জার্সিতে ওপেনিংয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে দুর্দান্ত সব জুটি গড়লেও ইংলিশ ক্রিকেটারকেও বাইরে রেখেছেন।

ওয়ার্নারের সেরা একাদশের ওপেনিংয়ে নিজের সঙ্গে তিনি রেখেছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। ওয়ান ডাউনে বিরাট কোহলি। চারে চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না। পাঁচ ও ছয় নম্বরে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান রেখেছেন যথাক্রমে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও গ্লেন ম্যাক্সওয়েলকে। আর ওয়ার্নারের একাদশে সাত নম্বর ব্যাটসম্যানের সঙ্গে উইকেটকিপারের দায়িত্বে তিনবারের আইপিএল শিরোপা জয়ী মহেন্দ্র সিং ধোনি।

পেস আক্রমণে জাতীয় দল সতীর্থ মিচেল স্টার্কের সঙ্গে ওয়ার্নার রেখেছেন জসপ্রিত বুমরা ও সাবেক ভারতীয় পেসার আশীষ নেহরাকে। স্পিনের জায়গায় সিদ্ধান্তে আসতে পারেননি ওয়ার্নার। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের একজনকে দলে রাখবেন অস্ট্রেলিয়ান ওপেনার।

ওয়ার্নারের সেরা আইপিএল একাদশ: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরা, আশীষ নেহরা, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি