দেশের মর্যাদা ক্ষুণ্ন করা ভুয়া বিডারদের মুশফিকের ধিক্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ১২:৪২আপডেট : ১৬ মে ২০২০, ১২:৪৭

দেশের মর্যাদা ক্ষুণ্ন করা ভুয়া বিডারদের মুশফিকের ধিক্কার করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক এই ব্যাটের ভিত্তিমূল্য ৬ লাখ টাকা ধরে গত শনিবার তোলা হয় নিলামে। কিন্তু নিলামে উঠতেই ভুয়া বিডের মাধ্যমে ৪২ লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যায় ব্যাটের দাম। শেষ পর্যন্ত তার ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেন শহীদ আফ্রিদি। শুক্রবার এই খবর জানানোর পাশাপাশি ভুয়া দর হাঁকানোদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

গত শনিবার রাতে অনলাইনভিত্তিক বাণিজ্যিক ওয়েবসাইট পিকাবোতে মুশফিকের ব্যাটের নিলাম শুরু হয়েছিল। অধিকাংশই ভুয়া দর হাঁকিয়ে ৪২ লাখ টাকা পর্যন্ত দাম তোলে। ফলে আয়োজকরা এই দর বিবেচনায় নেননি। তাই নিলাম সুষ্ঠুভাবে চালাতে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল কার্যক্রম। অনলাইন নিলামের আয়োজক নিপকো স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে যারপরনাই ছিল বিরক্ত।

মুশফিক নিজেও বিরক্ত কম হননি। শুক্রবার ভুয়া বিডারদের ধিক্কার জানিয়েছেন তিনি, ‘আপনারা জানেন যে শেষ কিছু সময় নিলামটাই বন্ধ করতে হয়েছিল। কারণ কিছু ভুয়া বিডার বিড করছিল। এমন একটা উদ্যোগে আমরা কখনোই এটা প্রত্যাশা করিনি। মানুষের উপকার করার জন্য আমরা একটা সহীহ নিয়ত করেছি, একটা উদ্যোগ নিয়েছি, এটাকে যে কেউ কেউ ফাজলামি হিসেবে নেবে, আমরা কেউই তা প্রত্যাশা করিনি। সেসব ভুয়া বিডারদের আমি ধিক্কার জানাচ্ছি।’

এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন মুশফিক, ‘আমি হয়তো ক্ষুদ্র মানুষ, আমার নামকে ছোট করেছেন সেটা বিষয় না। তবে আপনি শুধু আমার নামকে ছোট করেননি, যেহেতু পুরো বিষয়টা বিশ্ববাসী দেখেছে, তাতে একটু হলেও বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আমি অনুরোধ করব পরবর্তীতে যে-ই এমন একটি মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে, তাকে অন্তত সমর্থন করবেন। আমি অনুরোধ করব পরবর্তীতে যেন এমন না হয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের