করোনাভাইরাস: নীরবেই অসহায়দের সহায়তা করে যাচ্ছেন তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২০, ১৯:৩৮আপডেট : ২৪ মে ২০২০, ১৯:৩৮

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল চার দিনের ম্যাচে হার এড়াতে ব্যাট-বলে লড়াই করেছেন তারা অনেকবার। তবে এবার ২২ গজে নয়, রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল লড়ে যাচ্ছে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জীবনযুদ্ধে জয়ী করতে।

সাবেক ও বর্তমান অনেক অসচ্ছল ক্রিকেটার, কোচ এবং গ্রাউন্ডসম্যানের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি কর্মহীন নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে তারা পৌঁছে দিচ্ছে খাদ্য সহায়তা। একজোট হয়ে রাত-বিরাতে নিরন্তর ছুটে চলেছেন রাজশাহী বিভাগীয় দলের ক্রিকেটাররা। নিজস্ব অর্থায়নে তৈরি ফান্ডের অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।

শুধু তা-ই নয়, ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন এই ক্রিকেটাররা। ইতিমধ্যে প্রায় কয়েক’শ পরিবারের মাঝে নগদ অর্থের পাশাপাশি তুলে দেওয়া হয়েছে বিশেষ খাদ্য সামগ্রী।

অথচ এই মহৎ কার্যক্রমের পুরোটাই তারা করে যাচ্ছেন অনেকটা আড়ালে থেকে। নাম প্রকাশ না করার শর্তে রাজশাহীর এক ক্রিকেটার বলেছেন, ‘করোনায় হঠাৎই কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের কথা ভেবে আমরা বিভাগীয় দলের ক্রিকেটাররা এক হয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই।’

টাকার উৎস কোথা থেকে এসেছে, সেটাও জানিয়েছেন ওই ক্রিকেটার। নিজেদের জমানো টাকায় করোনা দুর্গতের পাশে দাঁড়িয়েছেন তারা, “নিজেদের বিপদের কথা ভেবে বিশেষ ফান্ড গঠন করে অনেক আগে থেকেই প্রথম শ্রেণির ম্যাচ হতে প্রাপ্ত ম্যাচ ফি-র একটা বড় অংশ আমরা প্রায় সবাই জমা করতাম। কয়েক বছরে ধরে তাতে অনেক টাকাও জমা হয়েছিল। করোনা শুরুর পরপরই এক জরুরি সভায় আমরা সবাই সেচ্ছায় সেই ফান্ডের সব অর্থ সমাজের অসচ্ছল ও হতদরিদ্র মানুষদের মাঝে ব্যয় করতে সম্মত হই। আর সে সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের প্রথম দিকেই আমরা কয়েক’শ পরিবারের পাশে দাঁড়াই।”

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম