‘এবারের ঈদ এসেছে ভিন্নরূপে, করোনার করুণ সুরে’

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২০, ১৫:১৯আপডেট : ২৫ মে ২০২০, ১৫:২৭

ছেলেকে নিয়ে ঈদ কাটছে রুবেল হোসেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেনের পোস্টগুলো বরাবরই ব্যতিক্রম। গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রায়ই সাহসী পোস্ট দিয়ে থাকেন এই পেসার। করোনাভাইরাস নিয়েই দিয়েছেন বেশ কয়েকটি পোস্ট। গত মাসে বাংলা ট্রিবিউনে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সংকটকালে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে- এই চিন্তা থেকেই বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিচ্ছি।’ তার ঈদের শুভেচ্ছাতেও গভীরভাবে মিশে থাকলো করোনা।

প্রাণঘাতী ভাইরাসের থাবায় বাংলাদেশের পরিস্থিতি প্রতিদিন খারাপের দিকেই যাচ্ছে। এর মধ্যেই এসেছে ঈদুল ফিতর। সরকার থেকে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ পালনের। কোলাকুলি ও হ্যান্ডশেক না করার পরামর্শ দেওয়া হয়েছে। এককথায় অন্যরকম এক ঈদ উদযাপন হচ্ছে বাংলাদেশে। রুবেলের ভাষায় যা, ‘এবারের ঈদ এসেছে ভিন্নরূপে, করোনার করুণ সুরে’।

করোনাকালে নিজে ও পরিবারকে নিরাপদে রাখতে আর সবার মতো বাংলাদেশের ক্রিকেটাররাও সতর্কবার্তা পাঠাচ্ছেন ভক্তদের উদ্দেশে। রুবেল তদের অন্যতম। ঈদের শুভেচ্ছাতেও তার সতর্কবার্তা, ‘বিশ্বজুড়ে এক অস্থির সময় চলছে, একরত্তি ভাইরাসের সঙ্গে সৃষ্টির সেরা মানবের লড়াই! এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে এবং আমাদের দেশকে ভালো রাখতে হবে।’

ঈদ উদযাপন বাইরে না করে ঘরের ভেতরেই করার আহ্বান এই পেসারের, ‘এই বছর ঈদ উৎসবটি এসেছে ভিন্নরূপে, করোনার করুণ সুরে। তাই এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। আসুন আমরা পরিবারের সঙ্গে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি।’

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ