যে ব্যাটসম্যানকে কখনও বোল্ড করতে পারেননি শোয়েব

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২০, ১৩:২০আপডেট : ২৬ মে ২০২০, ১৩:৪৯

সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম গতির বোলার শোয়েব আখতার। লম্বা রান-আপ নিয়ে ক্ষীপ্রগতিতে ছুটে আসা তার বোলিং অ্যাকশনই অনেক ব্যাটসম্যানের মনে কাঁপন তুলতো। তার গতির সামনে খেই হারিয়ে কতজন যে বোল্ড হয়েছেন! তবে তাদের মধ্যে একজন ছিলেন ব্যতিক্রম। যাকে কখনও বোল্ড করতে পারেননি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

সেই ব্যাটসম্যানের নামই প্রকাশ করেছেন শোয়েব ক্রিকইনফো ভিডিওকাস্টে। তিনি হলেন ইনজামাম-উল-হক। সাবেক সতীর্থকে কখনোই বোলিংয়ে হারাতে পারেননি শোয়েব। দীর্ঘ ১০ বছর নেটে বোলিং করেছেন ইনজামামের বিপক্ষে, কিন্তু একবারও তাকে বিট করে বল লাগাতে পারেনি স্টাম্পে। সাবেক পাকিস্তানি পেসারের মতে, অন্য সব ব্যাটসম্যানের চেয়ে তার বল ‘সেকেন্ড’ আগে বুঝতে পারতেন ইনজি।

একসময় সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি’র সঙ্গে গতির লড়াই হতো শোয়েবের। দ্রুতগতির বোলিংয়ে তারা স্টাম্প উড়িয়ে ফেলতেন উইকেটরক্ষকের সামনে। কিন্তু শোয়েব এই দৃশ্যটা কখনোই করতে পারেননি ইনজামামের বিপক্ষে, ‘সত্যি বলতে এই ব্যাটসম্যানটা হলো ইনজামাম। আমার বোলিং অ্যাকশন ব্রেট লির মতো খুব জটিল, কিন্তু ১০ বছর ধরে নেটে তাকে আমি একবারের জন্যও বোল্ড করতে পারিনি তাকে। আমার মনে হয়, সে অন্য ব্যাটসম্যানদের চেয়ে কিছুটা আগে আমার বল বুঝতে পারতো।’

এই জায়গায় মার্টিন ক্রো ও রাহুল দ্রাবিড়ের প্রশংসাও ঝরেছে শোয়েবের কণ্ঠে, ‘মার্টিন ক্রো আমার বল খুব ভালো খেলতো। ও ছিল জাদুকর এবং দুর্দান্ত। ভারতীয় খেলোয়াড়ের মধ্যে বলতে হলে আমি বলব, রাহুল দ্রাবিড় খুবই গোছানো ব্যাটসম্যান ছিল। আর জ্যাক ক্যালিস ছিল অন্যতম সেরা অলরাউন্ডার এবং স্লিপ ফিল্ডার।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম