শনিবার ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়, মাঠে থাকছে দর্শক

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২০, ১৪:৫১আপডেট : ০৪ জুন ২০২০, ১৪:৫৫

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড (ফাইল ছবি) আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। জুলাইয়ের তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়! বিশ্বব্যাপী চলামান করোনাভাইরাসের মধ্যেই আগামী শনিবার (৬ জুন) নর্দার্ন টেরিটরিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট কার্নিভাল। শুধু কী তাই, তিন দিনব্যাপী ক্রিকেট উৎসব মাঠে থেকে উপভোগ করবেন ৫০০’র বেশি দর্শক।

করোনার কারণে ক্রিকেট বিশ্বের সব খেলা বন্ধ। মাঠের ফেরার লক্ষ্যে বেশ কয়েকটি দল অনুশীলন শুরু করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরে আসাও নিশ্চিত হয়েছে এরই মধ্যে। তবে অস্ট্রেলিয়া তাদের সবাইকে ছাড়িয়ে গেল। দেশটির নর্দার্ন টেরিটরিতে হতে যাচ্ছে টি-টোয়েন্টি প্র্রতিযোগিতা। ডারউইনের ম্যাচ দিয়ে আবারও ফিরছে ক্রিকেট।

সিডিইউ টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি রবিন রাউন্ড পদ্ধতিতে হবে ১৫ ম্যাচ। ৬ থেকে ৮ জুনের টি-টোয়েন্টি লড়াইয়ে অংশ নিচ্ছে ডারউইন প্রিমিয়ার লিগের সাত দলের সঙ্গে একটি আমন্ত্রণ একাদশ। এই আট দলের লড়াইয়ে শুধু খেলোয়াড়রাই মাঠে ফিরছেন না, থাকছে দর্শকও। করোনা পরিস্থিতির মধ্যেও দর্শকদের মাঠে উপস্থিতি অন্যরকম এক উপলক্ষ তৈরি করতে যাচ্ছে ডারউইনে।

তাদের সঙ্গে বিশ্বের সব জায়গার দর্শকদের খেলা দেখার ব্যবস্থাও থাকছে। ‘মাইক্রিকেট’ ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে। রবিন রাউন্ডের ম্যাচের সঙ্গে একটি সেমিফাইনাল ও সোমবারের (৮ জুন) ফাইনাল উপভোগের সুযোগ থাকবে ক্রিকেট বিশ্বের দর্শকদের। 

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান