বাসার গ্যারেজে তাসকিনের বোলিং অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ২০:২১আপডেট : ১৬ জুন ২০২০, ২০:৩৯

তাসকিনের বোলিং অনুশীলন করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। খেলা নেই, তবে ক্রিকেটাররা আশায় আছেন মাঠে ফেরার। কিন্তু সাম্প্রতিক অবস্থা যেমন, তাতে করে শিগগিরই মাঠে ফেরার সম্ভাবনা খুব একটা নেই। যদিও ক্রিকেটাররা বসে নেই, বাসায় থেকেই নিজেদের ফিট রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা। পেসার তাসকিন আহমেদ যেমন বাসার গ্যারেজেই শুরু করেছেন বোলিং অনুশীলন।

মাঠে শতভাগ দেওয়ার জন্য ফিটনেস ভালো থাকা খুব জরুরি। তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকায় ক্রিকেটারদের ফিটনেস ও স্কিলের ঘাটতি প্রকট হয়ে উঠবে। বাসায় থেকে ফিটনেসের ঘাটতি পোষাতে পারলেও স্কিল অনুশীলনের ঘাটতি পূরণের সুযোগ নেই। এক্ষেত্রে ব্যাটসম্যানদের চেয়ে পেসাররাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। তাসকিন অবশ্য নিজের বাসার গ্যারেজে বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন। 

সোমবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন ডানহাতি এই পেসার। ১ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তাসকিন ছোট রানআপ নিয়ে বোলিং করছেন। একপ্রান্ত খোলা থাকলেও অন্যপ্রান্তে নেট লাগিয়ে নিয়েছেন তিনি। ওই নেটের মাঝ বরাবর রানিং অনুশীলনের কিট দিয়ে মিডল স্টাম্প বানিয়েছেন। বেশ কিছু ডেলিভারিতে বানানো স্টাম্প ভেঙে দিয়েছেন তিনি। ভিডিওতে ২ ওভার বোলিং করেছেন এই গতি তারকা।

টানা তিন মাস ঘরবন্দি হয়ে থাকা ক্রিকেটাররা মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন। কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে ঝুঁকি নিয়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরাবে না বিসিবি। তাছাড়া এই মুহূর্তে ক্রিকেটহীন জীবনযাপন ক্রিকেটারদের জন্য কষ্টকর হলেও তারাও চান ঝুঁকিহীনভাবে ২২ গজে ফিরতে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম