করোনায় আক্রান্ত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ৭ জন

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২০, ২০:৫২আপডেট : ২২ জুন ২০২০, ২১:০৮

ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টুইটার অনেক দেশেরই শুরু হয়ে গেছে ২২ গজে ফেরার প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকাতেও চলছে তোড়জোড়। তারই অংশ হিসেবে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ১০০ স্টাফ ও খেলোয়াড়ের। যার মধ্যে ৭ জনের করোনা ‘পজিটিভি’ ধরা পড়ার খবর দিয়েছেন সিএসএ’র অন্তর্বর্তী প্রধান নির্বাহী জ্যাক ফুল।

দূরত্ব বজায় রেখে যে সব খেলা সম্ভব, দক্ষিণ আফ্রিকা সরকার সেই সব খেলা চালুর অনুমতি দিয়েছে। যার মধ্যে রয়েছে ক্রিকেটও। ২২ গজের লড়াই শুরুর আগে স্টাফ ও খেলোয়াড়দের করোনা পরীক্ষা করে নিচ্ছে সিএসএ। সব মিলিয়ে পরীক্ষা করা ১০০ জনের ৭ জনের করোনা সনাক্ত হওয়ার খবর দক্ষিণ আফ্রিকান ক্রীড়াবিষয়ক পত্রিকা স্পোর্ট টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন ফুল।

‘আমরা করোনা পরীক্ষায় পজিটিভ পেয়েছি। একশোর ওপরে করা পরীক্ষায় ৭ জনের ধরা পড়েছে।’- সিএসএ’র অন্তর্বর্তী প্রধান নির্বাহী খবরটা নিশ্চিত করলেও আক্রান্তের মধ্যে কোনও খেলোয়াড় আছেন কিনা, সেটা গোপন রেখেছেন। নীতি অনুযায়ী আক্রান্তের নাম বলার অনুমতিও নেই বলে জানিয়েছেন ফুল, ‘যারা আক্রান্ত হয়েছেন, আমাদের মেডিক্যাল নীতির প্রোটোকল অনুযায়ী তাদের ব্যাপারে কোনও প্রকার তথ্য দেওয়ার অনুমতি নেই।’

ক্রিকেট বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নামি খেলোয়াড়ও যুক্ত হচ্ছেন করোনা আক্রান্তের তালিকায়। গত শনিবার করোনা ‘পজিটিভ’ হয়েছেন মাশরাফি মুর্তজা। তার আগে কোভিড-১৯ ধরা পড়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। বাংলাদেশের আরও দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন- সাবেক ওপেনার নাফিস ইকবাল ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের