করোনা আক্রান্ত খেলোয়াড়দের রেখে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২০, ১৫:৩৮আপডেট : ২৭ জুন ২০২০, ১৬:০৩

করোনা আক্রান্ত খেলোয়াড়দের রেখে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান দল ২৮ জুন ইংল্যান্ড সফরে যাওয়ার সূচি চূড়ান্ত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ১০ ক্রিকেটারের শরীরে কোভিড-১৯ রোগ ধরা পড়ায় এই সফর নিয়ে জন্মেছিল শঙ্কা। বিশেষ করে, সূচি অনুযায়ী ইংল্যান্ডে পৌঁছানো পড়ে গিয়েছিল প্রশ্নের মুখে। তবে সব শঙ্কা-প্রশ্ন উড়িয়ে আগামীকালই (২৮ জুন) ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান দল। যদিও করোনাভাইরাস আক্রান্তদের দেশেই রেখে যেতে হচ্ছে।

ইংল্যান্ড সফরের সবুজ সংকেত পাওয়ার পর থেকে অনুশীলনে যোগ দেয় পাকিস্তান। ক্যাম্প করে খেলোয়াড়দের করা হয় কোভিড-১৯ পরীক্ষা। সেখানে প্রথম দিনের ফলাফলে তিনজনের শরীরে ধরা পড়ে করোনা, পরের দিন আরও সাতজন আক্রান্ত হন প্রাণঘাতী ভাইরাসে।

আক্রান্তরা হলেন- ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খান। এই ১০ জনকে দেশে রেখে ইংল্যান্ড সফরে যাবে মিসবাহ-উল-হকের দল। সেরে ওঠার পর তারা যোগ দেবেন দলের সঙ্গে।

আগামীকাল (রবিবার) ইংল্যান্ডে পৌঁছানোর পর পাকিস্তান দলকে রাখা হবে ১৪ দিনের আইসোলেশনের। সেখানে তাদের প্রস্তুতি চলবে সমানতালে। ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন টেস্ট ও সমান টি-টোয়েন্টি খেলবে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশরা মুখোমুখি হবে পাকিস্তানের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম