গ্যারেজেই ব্যাট-গ্লাভস হাতে নেমে পড়লেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২২:২৮আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:২৮

গ্যারেজেই ব্যাট-গ্লাভস হাতে নেমে পড়লেন মুশফিক ছুটির দিনগুলোতেও যে মুশফিকুর রহিম অনুশীলনে চলে আসেন, সেই তিনি গত চার মাস ‘গৃহবন্দি’! তাতে অবশ্য অনুশীলন থেমে নেই। কিন্তু পুরো বাসাকে জিমনেশিয়াম বানিয়ে ফেললেও ব্যাটিং ও কিপিং করা হচ্ছিল না বাংলাদেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যানের। সেটাও শুরু হয়ে গেল আজ (বুধবার) থেকে। বাসার গ্যারেজকেই বানিয়ে ফেললেন ২২ গজ। সেখানে ব্যাটিংয়ের সঙ্গে চলেছে তার কিপিং অনুশীলন।

কয়েক মাস আগে এসএস-এর নতুন কিছু ব্যাট এনেছেন মুশফিক। কিন্তু করোনাভাইরাসের কারণে সেগুলো দিয়ে খেলার সুযোগ পাননি। কিছুদিন আগে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় ‘ব্যাটগুলো কাঁদছে’ বলে জানিয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘সত্যি কথা বলতে, এখন বিরক্ত লাগছে কিছুটা। খারাপ লাগছে। কারণ ব্যাট মিস করছি অনেক। বাসায় ব্যাট আছে, প্রতিদিন ব্যাট ধরি। এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কান্না করছে। কবে যে ব্যাটিং করব।’

করোনাভাইরাসের কারণে অনেকদিন মাঠে যাওয়া হয় না মুশফিকের। অনুশীলন কিংবা নেটে ব্যাটিংও তাই সম্ভব হয়নি। বাইরে যাওয়ার সুযোগ না থাকায় ঘরেই ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু এতে মন ভরছে না তার। আজ হয়তো কিছুটা হলেও তৃপ্তি মিলেছে মুশফিকের। নিজের বাসার গ্যারেজে করেছেন ব্যাটিং অনুশীলন, বাদ যায়নি কিপিংয়ের কাজটাও।

আজ ট্রেডমিলে দৌড়ানো পর্ব শেষ করে গ্যারেজে নেমে আসেন মুশফিক। ব্যাটিং ও কিপিং অনুশীলন করেন কিছুক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুশীলনের ভিডিও ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। ৩ মিনিটের ভিডিওতে দেখা গেছে, টেনিস বলে হালকা নক করার পাশাপশি কিপিং করছেন মুশফিক। করোনার এই কঠিন সময়ে এটাইবা কম কীসে!

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম