এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেতৃত্বে আসছে পরিবর্তন। এশিয়ান গেমসের পর ২০ ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি। তবে ওয়ানডেতে বাংলাদেশকে দলকে ঠিকই নেতৃত্ব দিয়ে যাবেন। 

ক্রিকবাজের খবর অনুযায়ী, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই বিসিবিকে জ্যোতি। মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। জানা গেছে, বিসিবি সভাপতি তামিম ইকবালও নিগারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার নেওয়ার পর থেকে এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার। তার অধিনায়কত্বে অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ। সেই আসরে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার। 

তবে টি-টোয়েন্টিতে নিগারের ভূমিকা সহজ ছিল না। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয়। সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়ে তার নেতৃত্ব।

/এফআইআর/
সম্পর্কিত
সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট 
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
মৃত্যুর পর সাংবাদিক পুলকের বকেয়া ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল
মৃত্যুর পর সাংবাদিক পুলকের বকেয়া ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান