লন্ডনে অস্ত্রোপচারের অপেক্ষায় বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ১৪:২৬আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৪:৩৪

বিসিবি সভাপতি নাজমুল হাসান বেশ কিছুদিন ধরেই অসুস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। প্রোস্টেটের সমস্যা ছিল তার আগে থেকেই, সেটা এখন চরম আকার ধারণ করেছে। এ কারণে অস্ত্রোপচার করাতে লন্ডনে গিয়েছেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিনে থাকায় চিকিৎসা নিতে পারছেন না। বিসিবি সূত্রে জানা গেছে বিষয়টি।

গত ২১ জুন ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন নাজমুল। এতদিনেও অস্ত্রোপচার করাতে পারেননি, কারণটা হলো করোনাভাইরাস। বাংলাদেশ থেকে যাওয়ায় লন্ডনে এই মুহূর্তে তিনি আছেন ১৪ দিনের কোয়ারেন্টিনে। আগামীকাল (৪ জুলাই) শেষ হবে নাজমুলের কোয়ারেন্টিন পর্ব। এরপরই শুরু হবে তার চিকিৎসা প্রক্রিয়া।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিসিবি সভাপতি দেশের ক্রিকেটার, সাধারণ মানুষ এবং ক্রিকেটের বাইরের অ্যাথলেটদের পাশে ছিলেন। গণমাধ্যমেও তার কমবেশি উপস্থিতি ছিল। শেষবার গত ২০ মে ক্রিকেট নিয়ে কথা বলেছেন তিনি জাতীয় ক্রীড়া পরিষদে।

সেদিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে দেশের ২৩টি ফেডারেশনের অসহায় ক্রীড়াবিদদের জন্য ৫০ লাখ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেছিলেন বিসিবি সভাপতি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী