কাল থেকে চার ভেন্যুতে ক্রিকেটারদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৫:৪৯আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৫:৪৯

(ফাইল ছবি) অবশেষে সীমিত পরিসরে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। শুরুতে অবশ্য ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করবেন মুশফিক-ইমরুলরা। বিসিবি দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিলেও স্বাস্থ্য সতর্কতার বিষয়টি নিজেদেরই দেখতে বলেছে।

ইতিমধ্যে আগ্রহী ক্রিকেটারদের তালিকা প্রস্তুত করে আলাদা আলাদা সূচিও করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। কাল (রবিবার) থেকে ৯ ক্রিকেটার নেমে পড়ছেন অনুশীলনে।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্যক্তিগত উদ্যাগে রবিবার থেকে দেশের চারটি ভেন্যুতে ক্রিকেটাররা অনুশীলন করবে। সবাই যেন একসঙ্গে না হয়ে যায়, এ কারণে আমরা আলাদা আলাদা সূচিও করে দিয়েছি। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করবে।’

সব মিলিয়ে ৯ ক্রিকেটার অনুশীলনের আগ্রহ দেখিয়েছেন। এরা হলেন- মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান, নুরুল হাসান, খালেদ আহমেদ, নাঈম হাসান ও নাসুম আহমেদ।

ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিক, ইমরুল, মিঠুন ও শফিউল অনুশীলন করবেন। এছাড়া খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদি ও নুরুল হাসান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদ ও নাসুম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবেন অফস্পিনার নাঈম হাসান।

এ পর্বে ক্রিকেটাররা শুধু ফিজিক্যাল ট্রেনিং ও জিমওয়ার্ক করতে পারবেন। আকরাম বলেছেন, ‘ভেন্যু ও জিমনেসিয়াম আগে থেকেই প্রস্তুত ছিল। ক্রিকেটাররা উৎসাহ দেখিয়েছে বলেই আমরা রবিবার থেকে ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি। মোট চার স্টেডিয়ামে ৯ জন জাতীয় পর্যায়ের ক্রিকেটার নিজ উদ্যোগে অনুশীলন করতে রাজি হয়েছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান