সুযোগ নষ্টে শিরোপার অপেক্ষা বাড়লো জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২০, ১১:৩৩আপডেট : ২৪ জুলাই ২০২০, ১১:৪০

উদিনেসের মাঠে হেরে গেছেন রোনালদোরা জিতলেই শিরোপা- এমন সমীকরণ সামনে রেখে উদিনেসের মাঠে আতিথ্য নিয়েছিল জুভেন্টাস। মাথিয়াস ডি লিটের গোলে এগিয়ে গিয়ে সিরি ‘আ’র টানা নবম শিরোপায় এক হাত দিয়েও ফেলে তুরিনের ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো উদিনেসের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ইনজুরি টাইমের গোলে উদিনেসের ২-১ গোলের জয়ে শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো জুভেন্টাসের।

স্কুদেত্তো নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে তুরিনের ক্লাবটি। তা নয়তো কী! সেই ২০১২ সাল থেকে চলছে তাদের রাজত্ব। এবারও আছে ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ লিগের মুকুট জেতার পথে। আছে কী, বৃহস্পতিবার রাতেই তো হয়ে যেত ক্রিস্টিয়ানো রোনালদোদের শিরোপা উদযাপন। কিন্তু উদিনেসের বিপক্ষে অপ্রত্যাশিত হারে সুযোগটা নষ্ট করেছে জুভেন্টাস।

আগের দিন ফিওরেন্তিনার সঙ্গে ইন্টার মিলান গোলশূন্য ড্র করায় জুভেন্টাসের শিরোপা জেতার পথ খুলে যায়। উদিনেসের মাঠে গিয়ে জয় পেলেই তিন ম্যাচ আগে শিরোপা নিশ্চিত ইতালিয়ান ফুটবলের সবচেয়ে সফল দলটির। পথটা তৈরিও হয়ে যায় ৪২ মিনিটে ডি লিট স্কোরশিটে নাম তুলে সফরকারীদের এগিয়ে নিলে।

কিন্তু দ্বিতীয়ার্ধের দুই গোলে আশাভঙ্গ জুভেন্টাসের। ৫২ মিনিটে ইলিয়া নেস্ত্রোভস্কির গোলে সমতায় ফেরা উদিনেসে যোগ করা সময়ে রোমাঞ্চকর জয় পায় সেকো ফোফানো জাল খুঁজে পেলে।

এই হারে শিরোপার অপেক্ষা বাড়লো জুভেন্টাসের। একই সঙ্গে শিরোপা জয়ের পথ খোলা থাকলো আতালান্তা, ইন্টার ও লাৎসিওর। তিন ম্যাচ বাকি থাকতে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভরা। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতালান্তা, তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে ইন্টার। আর লাৎসিওর পয়েন্ট ৭২।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম