করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২০, ১৫:১৪আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৬:৩৪

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট শুরুর প্রস্তুতি চলছে। তার আগে দেশটির ক্রিকেট বোর্ড শিক্ষামূলক ক্যাম্পের আয়োজন করেছে। এই ক্যাম্পে যোগ দেওয়ার আগে জাতীয় দলের সব খেলোয়াড়ের করা হয়েছে বাধ্যতামূলক করোনা পরীক্ষা। সেখানে দুজনের শরীরে পাওয়া গেছে কোভিড-১৯ রোগের অস্তিত্ব।

আজ (বৃহস্পতিবার) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি। যদিও আক্রান্ত দুই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা। তবে নিশ্চিত করেছে, আক্রান্তদের শরীরে উপসর্গ নেই এবং তাদের প্রোটোকল মেনে রাখা হয়েছে আইসোলেশনে।

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ মারা যাওয়ার পর গোটা বিশ্বে চলছে বর্ণবাদবিরোধী আন্দোলন। চলছে ‘ব্ল্যাক লিভস ম্যাটার’ নামে ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটার দাবি করেছেন, তারা বিভিন্ন সময় তাদের সতীর্থদের কাছ থেকে বর্ণবাদের শিকার হয়েছেন। সামনে দিনগুলোতে যেন এমন কিছু না ঘটে, সেজন্যই শিক্ষামূলক ক্যাম্পের আয়োজন করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

১৮ আগস্ট শুরু হওয়া ক্যাম্প চলবে ২২ আগস্ট পর্যন্ত। শিক্ষামূলক ক্যাম্পে যোগ দিতে পারেননি ফাফ ডু প্লেসি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই তিনি ক্যাম্পের বাইরে।

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের