যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৭:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৭:৪২

যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকে সাকিব আল হাসানের খেলার সুযোগ ছিল। সেই লক্ষ্যে বিকেএসপিতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনও করছিলেন এই অলরাউন্ডার। কিন্তু কোয়ারেন্টিন ঝামেলায় সিরিজটি স্থগিত হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

তার পারিবারিক সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন সাকিব।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে থেকে সাকিবের স্ত্রী-সন্তানেরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মার্চের দিকে সাকিবও চলে যান যুক্তরাষ্ট্রে। এরপর গত মাসে দেশে ফিরে আসেন ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে। বিকেএসপিতে অনুশীলনও শুরু করে দিয়েছিলেন জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করে এক বছর নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার। লক্ষ্য ছিল, শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজটি আবারও স্থগিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব।

বাঁহাতি অলরাউন্ডার দেশে ফিরেছিলেন ২ সেপ্টেম্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিকেএসপিতে শুরু করেন অনুশীলন। প্রিয় দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে এক মাস অনুশীলন করেছেন তিনি।

আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা উঠবে সাকিবের। জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছর নিষিদ্ধ হয়েছেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের